Nashipur Halt Station: নসিপুরে হল্ট স্টেশন হচ্ছে! অনুমোদন রেলের, ট্রেনের জন্য ছুটতে হবে না মুর্শিদাবাদে
নসিপুর প্যাসেঞ্জার হল্ট স্টেশন হচ্ছে, অনুমোদন দিল রেলওয়ে বোর্ড।
নসিপুর প্যাসেঞ্জার হল্ট স্টেশনের অনুমোদন দিল রেল মন্ত্রক। দীর্ঘদিন ধরেই মুর্শিদাবাদ জংশন এবং জিয়াগঞ্জের মধ্যবর্তী নসিপুরে হল্ট স্টেশনের দাবি তুলে আসছিলেন সাধারণ মানুষ এবং নিত্যযাত্রীরা। কারণ নসিপুর ও আশপাশের এলাকার বাসিন্দাদের ট্রেন ধরার জন্য অনেকটা পথ উজিয়ে মুর্শিদাবাদ জংশন স্টেশনে যেতে হয়। সেই ঝক্কি থেকে মুক্তি পাওয়ার জন্য নসিপুরে একটি প্যাসেঞ্জার হল্ট স্টেশন তৈরির দাবি তুলছিলেন তাঁরা। অবশেষে সেই দাবিপূরণ হতে চলেছে। নসিপুর হল্ট স্টেশন তৈরির প্রস্তাবে রেল মন্ত্রকের অনুমোদন পড়ে গিয়েছে।

আগেও নসিপুর হল্ট স্টেশন ছিল
এমনিতে অতীতে নসিপুর রেল স্টেশন ছিল। কিন্তু পরবর্তীতে উঠে গিয়েছিল সেই স্টেশন। আজিমগঞ্জ-নসিপুর সংযোগকারী নসিপুর ব্রিজ নতুন করে চালু হওয়ার পরে হল্ট স্টেশনেরও অনুমোদন দিল রেলওয়ে বোর্ড। পূর্ব রেলের তরফে বলা হয়েছে, ‘মুর্শিদাবাদ এবং জিয়াগঞ্জ মধ্যবর্তী স্থানে অবস্থিত এই হল্ট স্টেশনটি নসিপুর সেতু দিয়ে যাওয়া এক্সপ্রেস ট্রেনগুলোর ক্ষেত্রেও ভবিষ্যতে সহায়ক হবে।'
আর্থিক বিকাশেও সহায়তা করবে, দাবি রেলের
বিষয়টি আরও ব্যাখ্যা করে পূর্ব রেলের তরফে বলা হয়েছে, 'এখানে স্টেশন হলে স্থানীয় যাত্রীদের উত্তরবঙ্গগামী ট্রেন ধরার জন্য আর দূরবর্তী বড় স্টেশনে ছুটতে হবে না। রেলওয়ে বোর্ড তথা রেল মন্ত্রকের এই অনুমোদন প্রকল্পের কৌশলগত গুরুত্বকেই তুলে ধরে। যার ফলে শুধুমাত্র সাধারণ মানুষেদের সুবিধা হবে না, বরং পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ক্ষেত্রেরও ভূমিকা পালন করবে।’
হাওড়া ও শিয়ালদার মধ্যে সমন্বয় সাধন হবে, দাবি রেলের
সেইসঙ্গে পূর্ব রেলের তরফে বলা হয়েছে, ‘রেলওয়ে বোর্ডের নয়া সিদ্ধান্তের ফলে হাওড়া এবং শিয়ালদা ডিভিশনের মধ্যে সরাসরি সমন্বয় সাধন হয়ে যাবে। হাওড়ার দিক থেকে আসা যাত্রীরা নসিপুর বা মুর্শিদাবাদ যাওয়ার জন্য দীর্ঘ যাত্রার সম্মুখীন হতে হত। রেল মন্ত্রকের নয়া সিদ্ধান্তের ফলে সেই বাধা দূর হবে। নসিপুরের বাসিন্দারা এখন সরাসরি রেলপথে হাওড়া নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবেন। অন্যদিকে হাওড়া ডিভিশনের যাত্রীরাও সরাসরি মুর্শিদাবাদের প্রাণকেন্দ্রে পৌঁছাতে পারবেন।’
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


