National Junior Judo Championship 2026: প্রথম ভারতীয় মহিলা হিসেবে জুডোয় পদক জয়, এবার এশিয়ান গেমসে ফোকাস ‘কুইন’ লিনথোইয়ের

হাওড়ার ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়ামে জাতীয় জুনিয়র জুডো চ্যাম্পিয়নশিপের সূচনা হল। উদ্বোধনী দিনে ছিলেন লিনথোই চানামবাম। যিনি প্রথম ভারতীয় মহিলা হিসেবে জুনিয়র জুডো বিশ্বচ্যাম্পিয়নশিপে পদক জিতেছেন।

Published on: Jan 24, 2026, 20:06:49 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

জাতীয় জুনিয়র জুডো চ্যাম্পিয়নশিপের মন জিতে নিলেন লিনথোই চানামবাম। যিনি প্রথম ভারতীয় মহিলা হিসেবে জুনিয়র জুডো বিশ্বচ্যাম্পিয়নশিপে পদক জিতেছেন। তাঁর প্রদর্শনী ম্যাচে মুগ্ধ হল হাওড়ার ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়াম। যিনি আগামিদিনে ভারতীয় দলের জার্সিতে কীভাবে এগিয়ে যেতে চান, সে বিষয়েও জানিয়েছেন। মণিপুরের জুডো তারকা জানিয়েছেন, আপাতত তাঁর লক্ষ্য হল ২০২৬ সালের এশিয়ান গেমস এবং সিনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। আর এখন পুরোপুরি সেখানেই ফোকাস করছেন বলে জানিয়েছেন লিনথোই।

জাতীয় জুনিয়র জুডো চ্যাম্পিয়নশিপের মন জিতে নিলেন লিনথোই চানামবাম।
জাতীয় জুনিয়র জুডো চ্যাম্পিয়নশিপের মন জিতে নিলেন লিনথোই চানামবাম।

প্রতিদিন উন্নতি করাই লক্ষ্য, বললেন লিনথোই

ভারতের জুডো তারকা বলেন, 'আমি শুধু আগামিকালের কথা ভাবি। দীর্ঘমেয়াদী লক্ষ্যের কথা ভাবি না। প্রতিদিন উন্নতি করাই আমার লক্ষ্য। আজ যেখানে আছি, সেখান থেকে কাল আরও একটু ভালো জায়গায় থাকতে চাই।'

আর তিনি সেই মন্তব্য করেছেন ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত জাতীয় জুনিয়র জুডো চ্যাম্পিয়নশিপে। আজ উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। প্রতিযোগিতার ফাইনাল রবিবার। উদ্বোধনী অনুষ্ঠানে সদ্য প্রয়াত রাজ্য জুডো সংস্থার সেক্রেটারি তপন বক্সির নামাঙ্কিত এক লাখ টাকার লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারের কথা ঘোষণা করেন রাজ্য সংস্থার সভাপতি তথা রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু।

আবারও জাতীয় স্তরের জুডো বাংলায়, কী লাভ হবে?

এমনিতে দীর্ঘ ১৫ বছর পরে সর্বভারতীয় স্তরের কোনও প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব পেল বাংলা জুডোর নিয়ামক সংস্থা। এই প্রসঙ্গে রাজ্য সংস্থার দুই শীর্ষ কর্তা তমাল বন্দ্যোপাধ্যায় এবং সঞ্জয় তরাই জানিয়েছেন, হোম গ্রাউন্ডে এই জাতীয় এক্সপোজার বাংলার খেলোয়াড়দের অনেক কিছু শিখতে সাহায্য করবে। অন্যদিকে বাংলা দলের কোচ প্রতীক চৌধুরী জানিয়েছেন, চলতি চ্যাম্পিয়নশিপে বাংলার খেলোয়াড়রা ফ্রন্টফুটে থেকেই ম্যাটে নেমেছেন। তাঁদের মধ্যে দ্বীপ্তা অধিকারী অন্যতম।

পরিসংখ্যানে ২০২৬ সালের জাতীয় জুনিয়র জুডো চ্যাম্পিয়নশিপ

উল্লেখ্য, দেশের ৩১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রায় ৮০০ জুডোকা এই মুহূর্তে বাউট পয়েন্ট দখলের লড়াইয়ে নামছেন। চ্যাম্পিয়নশিপের প্রথমদিনে ছেলেদের বিভাগে ৫৫ কেজি, ৬০ কেজি, ৬৬ কেজি ও ৭৩ কেজি ক্যাটাগরিতে খেলা হয়েছে। অন্যদিকে মেয়েদের বিভাগে ৪৪ কেজি, ৪৮ কেজি, ৫২ কেজি ও ৫৭ কেজি বিভাগে খেলা হয়েছে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More