WB Volvo Sleeper-CNG Bus Routes: ৬ ভলভো স্লিপারের সঙ্গে ১৩ সিএনজি ও ১৮ এসি মিডি বাস পেল রাজ্য, কোন কোন রুটে চলবে?

ছ'টি ভলভো স্লিপার বাসের সঙ্গে ১৩টি সিএনজি বাস এবং ১৮টি এসি মিডি বাস পেল পশ্চিমবঙ্গ। কোনও বাস গিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের হাতে। কোনওটি পেয়েছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। কলকাতার বাস এসেছে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের কাছে।

Published on: Jan 17, 2026, 09:36:40 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

উত্তরবঙ্গ পেল অত্যাধুনিক ভলভো স্লিপার বাস। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (SBSTC) ১৩টি সিএনজি বাস পেল। কলকাতা মহানগরের জন্য পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম (WBTC) পেল ১৮টি সিএনজি বাস (এসি মিডি বাস)। বিধানসভা নির্বাচনের আগে একগুচ্ছ ‘উপহার’ দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (NBSTC) ছ'টি স্লিপার ভলভো বাস প্রকল্পের জন্য খরচ ১১.৩৬ কোটি টাকা। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম যে ১৩টি সিএনটি বাস পেল, সেজন্য ৫.২ কোটি টাকার মতো খরচ হয়েছে। আর কলকাতা মহানগরের এসি মিডি বাসের জন্য ব্যয় হয়েছে ৫.৫ কোটি টাকা।

কোচবিহার টার্মিনাসে ভলভো স্লিপার বাস। (ছবি সৌজন্যে  উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম)
কোচবিহার টার্মিনাসে ভলভো স্লিপার বাস। (ছবি সৌজন্যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম)

উত্তরবঙ্গের জন্য অত্যাধুনিক ভলভো স্লিপার বাস

আপাতত যা খবর, তাতে একটি ভলভো স্লিপার বাস আলিপুরদুয়ার, কলকাতা হয়ে দিঘা পর্যন্ত যাবে। অপর একটি বাস কোচবিহার থেকে ছাড়বে। কলকাতা হয়ে পৌঁছাবে দিঘায়। আর চারটি ভলভো স্লিপার বাস চালানো হবে শিলিগুড়ি এবং দিঘার মধ্যে। সেই চারটি বাসও কলকাতা হয়েই যাবে। তবে রুট এখনও চূড়ান্ত করা হয়নি। ওই বাসের পরিষেবা চালু করতে আরও কিছুটা সময় লাগবে বলে সূত্রের খবর।

এই প্রথমবার ভলভো স্লিপার বাস…

বিষয়টি নিয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানিয়েছেন, এই প্রথমবার উত্তরবঙ্গের জেলা থেকে স্লিপার ভলভো বাসে চড়ে কলকাতায় পৌঁছানো যাবে। কোন কোন রুটে সেই বাসগুলি নামানো হবে, তা খুব শীঘ্রই নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন। সেইমতো ভাড়াও নির্ধারণ করা হবে বলে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম সূত্রে খবর।

SBSTC-র কোন কোন রুটে সিএনজি বাস চালু করা হল?

১) দুর্গাপুর থেকে বহরমপুর: ২টি বাস।

২) দুর্গাপুর থেকে কলকাতা: ২টি বাস।

৩) বর্ধমান থেকে কলকাতা: ২টি বাস।

৪) বর্ধমান থেকে করুণাময়ী: ১টি বাস।

৫) বর্ধমান থেকে কৃষ্ণনগর: ১টি বাস।

৬) আসানসোল থেকে কৃষ্ণনগর: ১টি বাস।

৭) আরামবাগ থেকে কলকাতা: ১টি বাস।

৮) আরামবাগ থেকে তারাপীঠ: ১টি বাস।

৯) বাঁকুড়া থেকে সিউড়ি: ১টি বাস।

১০) দুর্গাপুর থেকে ঝাড়গ্রাম: ১টি বাস।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More