West Bengal Govt Latest: সরকারি ছুটির দিনে থাকতে হবে অফিসে! রাজ্য সরকারের এই দফতরটির জন্য নয়া নির্দেশ
রাজ্য সরকারের ‘পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস’ দফতরের জন্য কোন নির্দেশ এল?
রাজ্যসরকারের ‘পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস’ (P&AR) বা কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতরের কর্মীদের জন্য নয়া নির্দেশিকা আনল রাজ্য সরকার। রাজ্যসরকারি ছুটি বা অন্যান্য ছুটির দিনেও এই দফতরের কর্মীদের পালা করে অফিসে থাকতে হবে। নয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোস্টার অনুযায়ী ‘স্কেলিটন স্টাফ’ বা ন্যূনতম কর্মী রাখতে হবে।

জানা যায়, রাজ্য সরকারের উচ্চপদস্থ কর্মীদের সাহায্যের জন্য রয়েছে ‘পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস’ দফতর। আর সেই দফতরের কর্মীদের জন্যই এসেছে নয়া নির্দেশিকা। প্রসঙ্গত, উচ্চপদস্থ আধিকারিকরা শনিবার, রবিবার ও সরকারি ছুটির দিনেও কাজ করেন। সেই কারণে দফতরের অন্যান্য শাখার কর্মীদের তাঁদের প্রয়োজন মতো সহায়তা করতে হতে পারে। জানা যাচ্ছে, রাজ্য সরকারি কাজ যাতে নির্বিঘ্নে চালাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস বা কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতরের আওতায় থাকে, বিভিন্ন জেলাশাসক, মহকুমাশাসক, বিডিও দফতর।তাই তাদের পরবর্তী স্তরের কর্মীদের ছুটির দিনে অফিসে হাজিরার নির্দেশিকা জারি করা হতে পারে। ওই দফতরের সমস্ত সেলকে নির্দেশ দেওয়া হয়েছে, সরকারি ছুটির দিন-সহ প্রতি শনিবার ও রবিবার রোস্টার অনুযায়ী ন্যূনতম সংখ্যক কর্মী অফিসে উপস্থিত থাকবেন।
যাতে এবার থেকে কোনও জরুরি কাজ বা জরুরি ফাইল ছুটির দিনে ওই সংশ্লিষ্ট দফতরের কর্মী সংখ্যার অভাবে আটকে না পড়ে, তার জন্যই এই পদক্ষেপ, বলে মনে করছেন অনেকে। জানা গিয়েছে, ওই দফতরটির অতিরিক্ত মুখ্যসচিবের অনুমোদনের ভিত্তিতেই বিশেষ সচিব এই নির্দেশিকা জারি করেছেন।
এছাড়াও রাজ্য সরকার জানিয়েছে, আগামী ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মদিন উপলক্ষে পূর্ণ দিবস ছুটি থাকবে। অর্থদফতরের তরফে এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ এসেছে। ১ জুলাই বিধানচন্দ্র রায়ের জন্মদিনে অর্ধদিবস ছুটির কথাও বলা হয়েছে।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


