NH10 Highway Status Check App: শিলিগুড়ি-সিকিম সংযোগকারী রাস্তায় ঠিকমতো গাড়ি চলছে? যানজট আছে? দেখাবে অ্যাপে

NH10 Highway Status Check App: ১০ নম্বর জাতীয় সড়কের ৫২ কিলোমিটার অংশের টাটকা আপডেট জানা যাবে অ্যাপের মাধ্যমে। আপাতত সেই অ্যাপ দেখাবে ৫২ কিমি অংশের আপডেট। কোন জায়গা থেকে কোন জায়গার মধ্যে দেখাবে সেই তথ্য? 

Published on: Jul 7, 2026, 20:28:06 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

NH10 Highway Status Check App: বর্ষার সময় মাঝেমধ্যেই ১০ নম্বর জাতীয় সড়কে ধস নামে। তার জেরে ব্যাহত হয় গাড়ি চলাচল। সেই পরিস্থিতিতে নয়া একটি অ্যাপ চালু করল কালিম্পং পুলিশ। সেই 'NH10 Status' অ্যাপের মাধ্যমে নিত্যযাত্রী এবং পর্যটকরা সর্বক্ষণ শিলিগুড়ি-সিকিম সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়কের টাটকা খবর পাবেন। পুলিশের তরফে জানানো হয়েছে, ওই অ্যাপের মাধ্যমে মানুষ জানতে পারবেন যে ১০ নম্বর জাতীয় সড়কের অবস্থা কেমন আছে, গাড়ি ঘোরানো হচ্ছে কিনা, কোনও কারণে রাস্তা বন্ধ আছে কিনা। আর সেটা একেবারে টাটকা আপডেট খবর পাবেন। ফলে রাস্তার হাল বুঝে মানুষ ১০ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাতায়াত করতে পারবেন।

১০ নম্বর জাতীয় সড়কের ৫২ কিলোমিটার অংশের টাটকা আপডেট জানা যাবে অ্যাপের মাধ্যমে। (ফাইল ছবি, সৌজন্যে এএনআই)
১০ নম্বর জাতীয় সড়কের ৫২ কিলোমিটার অংশের টাটকা আপডেট জানা যাবে অ্যাপের মাধ্যমে। (ফাইল ছবি, সৌজন্যে এএনআই)

কীভাবে সেই অ্যাপ কাজ করবে?

সেই অ্যাপ কীভাবে কাজ করবে, তা ব্যাখ্যা করে কালিম্পং পুলিশের তরফে জানানো হয়েছে, যখন ম্যাপে লাল দাগ দেখাবে, তখন তাতে ক্লিক করলে যাত্রীরা জানতে পেরে যাবেন যে ওই জায়গায় কী হয়েছে। ঠিক কোন জায়গাটায় যান চলাচল ব্যাহত হয়েছে, কী কারণে এরকম সমস্যা হয়েছে, একটি লেনের মাধ্যমে গাড়ি চলাচল করছে কিনা, গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে কিনা, সেটা দেখা যাবে। পাশাপাশি রাস্তা স্বাভাবিক হতে কতক্ষণ লাগতে পারে, সেটাও জানিয়ে দেওয়া হবে অ্যাপে।

আরও পড়ুন: Kolkata Ring Road Proposal: কলকাতায় না ঢুকেই কলকাতা পেরিয়ে যাবেন! নয়া রাস্তার প্রস্তাব, রুট কী? হবে ব্রিজও

কোন ৫২ কিমি অংশে সেই অ্যাপ কাজ করবে?

কালিম্পং পুলিশের ডেপুটি সুপার (ট্র্যাফিক) বিশাল সরকার জানিয়েছেন, কালিম্পং জেলার অটল সেতু থেকে সেতিঝোরা পর্যন্ত ১০ নম্বর জাতীয় সড়কের ৫২ কিলোমিটার অংশে আপাতত সেই নয়া অ্যাপের আওতায় আসবে।

আরও পড়ুন: Bengal Industrial Projects Update: এই শনিবার হুগলি, পরেরটায় বাঁকুড়া- ২ বড় কারখানা পাচ্ছে বাংলা, ‘সেরা’ হবে এশিয়ার

অর্থাৎ ওই ৫২ কিমি অংশে ট্র্যাফিকের টাটকা আপডেট দেবে নয়া অ্যাপ। তাঁর কথায়, ‘(১০ নম্বর জাতীয় সড়কে) ধস, যানজট, একমুখী যান চলাচল এবং ১০ নম্বর জাতীয় সড়ক বরাবর অন্য কোনও কারণে পরিষেবা ব্যাহত হলে তা সরাসরি নিজেদের ফোনের মাধ্যমেই জানতে পারবেন যাত্রীরা।’

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More