WB Winter Forecast till 28th Jan: খেলা ঘুরিয়ে জাঁকিয়ে শীত সরস্বতী পুজোয়? ঘন কুয়াশা ৩ জেলায়, ২৬ তারিখ কতটা ঠান্ডা?
খেলা ঘুরিয়ে জাঁকিয়ে সরস্বতী পুজোয় কি জাঁকিয়ে শীত পড়বে? আলিপুর আবহাওয়া দফতরের তরফে সেই বিষয়ে জানানো হল। শুক্রবার নেতাজি জয়ন্তীও আছে। আগামী সোমবার আবার প্রজাতন্ত্র দিবস। এই লম্বা ছুটির সময় কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া?
কনকনে ঠান্ডা তো দূরের ব্যাপার, যত দিন যাচ্ছে, তত শীতের অনুভূতি পাওয়াই ডুমুরের ফুল হয়ে উঠছে। কারণ এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পারদ কিছুটা চড়েছে। গভীর রাত বা ভোরের দিকে শীত-শীত অনুভূতি থাকছে। বাকি সময়টা মোটামুটি গরম-গরমই লাগছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী এক সপ্তাহ উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের কোনও জেলায় সর্বনিম্ন তাপমাত্রার (রাতের তাপমাত্রা) তেমন কোনও পরিবর্তন হবে না। অর্থাৎ সরস্বতী পুজো তথা নেতাজি জয়ন্তীতে (২৩ জানুয়ারি) এরকম গরম-গরম লাগবে দিনের বেলায়। রোদ পড়লে গায়ে তাপ পড়বে। সকালের দিকে কুয়াশাও থাকবে একাধিক জেলায়। কোনও কোনও জেলায় দাপট থাকবে ঘন কুয়াশার। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে।

শুষ্ক থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার (২৬ জানুয়ারি), মঙ্গলবার এবং বুধবার উত্তরবঙ্গের সব জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) আবহাওয়া শুষ্ক থাকবে। একইভাবে আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলায় (কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) বৃষ্টি হবে না।
কোন কোন জেলায় ঘন কুয়াশা পড়েছে?
১) শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার এবং মঙ্গলবার সকালের দিকে উত্তরবঙ্গের প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। কয়েকটি জায়গায় ঘন কুয়াশার দাপট থাকবে। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার এবং শনিবার জলপাইগুড়ি ও কোচবিহারে ঘন কুয়াশা পড়বে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
২) শুক্রবার, শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


