North Bengal: মোদীর সভার আগে কোচবিহারে ৬টি পিস্তল, ২০ রাউন্ড গুলি সহ ২ জনকে ধরল বিএসএফ, করণদীঘিতেও অস্ত্র সহ ধৃত ২
দুষ্কৃতীদের কাছ থেকে মিলেছে ছ’টি দেশি পিস্তল ও ২০ রাউন্ড কার্তুজ। ঘটনায় আটক দু'জন মেখলিগঞ্জ থেকে অস্ত্র নিয়ে আসছিল বলে জানা গিয়েছে। এই দু'জনকে ধরে পরে পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ।
আজ কোচবিহারে জনসভায় ভাষণ দেওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার আগেই নাকি আগ্নয়াস্ত্র-সহ ২ দুষ্কৃতীকে ধরে বিএসএফ। রিপোর্ট অনুযায়ী, কোচবিহারে চ্যাংড়াবান্ধ্যায় শনিবার মধ্যরাতের পরে নাকা চেকিং চলাকালীন দু'জনকে ধরে বিএসএফ। সেই দুষ্কৃতীদের কাছ থেকে মিলেছে ছ’টি দেশি পিস্তল ও ২০ রাউন্ড কার্তুজ। ঘটনায় আটক দু'জন মেখলিগঞ্জ থেকে অস্ত্র নিয়ে আসছিল বলে জানা গিয়েছে। এই দু'জনকে ধরে পরে পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ।

এর আগে উত্তর দিনাজপুরের করণদীঘি থেকে আগ্নেয়াস্ত্র সহ ২ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। শুক্রবার গভীর রাতে করণদীঘির ১২ নম্বর জাতীয় সড়কের বড় শোহর এলাকা থেকে মনোয়ার ও মিসবাউল হক নামে দুই দুষ্কৃতীকে ধরা হয়েছিল। ধৃতদের কাছ থেকে একটি তাজা কার্তুজ ও একটি দেশি পিস্তল উদ্ধার করা হয়েছিল।
এদিকে কয়েক সপ্তাহ আগে বাংলা-অসম সীমান্তেও অস্ত্র সহ দুষ্কৃতী ধরা পড়েছিল নাকা চেকিংয়ে। সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল ৩ জনকে। তাদের থেকে উদ্ধার করা হয়েছিল একটি রিভলভার এবং ২৫ রাউন্ড তাজা গুলি। ওই আগ্নেয়াস্ত্রটি অরুণাচল প্রদেশের বাসিন্দা ইন্দু দেবীর নামে একজনের লাইসেন্সড করা ছিল। ধৃতদের কাছ থেকে ২০ হাজার টাকাও উদ্ধার করা হয়েছিল।
উল্লেখ্য, ভোট এলেই আগ্নেয়াস্ত্রের চাহিদা বেড়ে যায় রাজ্যে। এই আবহে উত্তরবঙ্গে, বিশেষ করে কোচবিহারে অস্ত্র উদ্ধার করার ওপর বিশেষ নজর দিয়েছে পুলিশ। পশ্চিমবঙ্গের সঙ্গে অসমেও নির্বাচন অনুষ্ঠিত হবে। এই আবহে বঙ্গ-অসম সীমানায় থাকা কোচবিহারে অস্ত্র কারবারিদের বেশ রমরমা। ডুয়ার্স-কোচবিহারকে কেন্দ্র করে অস্ত্রের কারবারের একটি চক্র রয়েছে। ভোট আসতে তা সক্রিয় হয়ে উঠেছে বলে কয়েকদিন আগেই জানিয়েছিল পুলিশ। এই নেটওয়ার্ক বিহারের কিষাণগঞ্জ থেকে শিলিগুড়ি দিয়ে অস্ত্র নিয়ে আসে।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


