Singham Cop in Bengal Vote 2026: রাত পোহালেই ভোট! তার আগে ‘সিংহম’ পুলিশ কর্তা অজয়কে নিয়ে মু খুললেন CEO মনোজ
অজয় পাল শর্মার বিরুদ্ধে বাড়িতে ঢুকে মহিলাদের হেনস্থার অভিযোগ তুলেছে তৃণমূল। তৃণমূলের জাহাঙ্গির খানের বাড়ির সামনে গিয়ে মনোজের বক্তব্যের ভিডিয়োকে ভালো চোখে দেখেনি ঘাসফুল শিবির। তারা হুমকি অভিযোগ তোলে।
রাজ্যের ভোটে ফলতার পুলিশ পর্যবেক্ষক হিসাবে পা রেখেছেন উত্তর প্রদেশের পুলিশ অফিসার অজয় পাল শর্মা। যোগীগড়ের এনকাউন্টার স্পেশ্যালিস্ট হিসাবেই রয়েছে তাঁর পরিচিতি। এদিকে, রাজ্যে তিনি তাঁর এলাকায় পা রেখেই সোমবার ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বাড়ির সামনে গিয়ে তাঁকে ‘সাবধান’ হতে ‘হুঁশিয়ারি’ দিয়ে যান পুলিশ পর্যবেক্ষক অজয়পাল শর্মা। সেই ভিডিয়ো নিয়ে রাজ্যে তুঙ্গে বিতর্ক। ইতিমধ্যেই সরব হয়েছে তৃণমূল। অজয়পাল শর্মার ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল। এই সবের মাঝে যোগীগড়ের এই আইপিএস অফিসারকে নিয়ে মুখ খুললেন রাজ্যে সিইও মনোজ অগারওয়াল।

অজয় পাল শর্মার বিরুদ্ধে বাড়িতে ঢুকে মহিলাদের হেনস্থার অভিযোগ তুলেছে তৃণমূল। তৃণমূলের জাহাঙ্গির খানের বাড়ির সামনে গিয়ে মনোজের বক্তব্যের ভিডিয়োকে ভালো চোখে দেখেনি ঘাসফুল শিবির। তারা হুমকি অভিযোগ তোলে। এরপর পারদ চড়ে মঙ্গলবার। যখন অজয় পাল শর্মার কনভয়ের সামনে বিক্ষোভ দেখা যায় তৃণমূল কর্মীদের। ওঠে স্লোগান। ‘গো ব্যাক’ স্লোগান ওঠে। অজয়পাল শর্মাকে ঘিরে যে স্লোগান উঠেছে, তা নিয়ে রাজ্যের সিইও মনোজ আগরওয়াল বলেন,'অজয় পাল শর্মা সরাসরি কোনও নির্দেশ কাউকে দেননি। তিনি ভোটারদের আস্থা বাড়াতে কিছু মন্তব্য করেন। তিনি নিজের সীমা জানেন।’
উল্লেখ্য, রাত পোহালেই রাজ্যের ১৪২ কেন্দ্রে ভোট। তার আগে, এদিনও রাতভর নিজের অফিসেই থাকবেন সিইও মনোজ আগারওয়াল। ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলবার রাতেই বিভিন্ন এলাকায় যাবেন সিইও মনোজ। বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত এবং বিশেষ পুলিশ পর্যবেক্ষক এনকে মিশ্রও থাকবেন তাঁর সঙ্গে। এদিকে, বুধবার ভোটের ঠিক আগে, মঙ্গলবার রাতে সকল থানার ওসির সঙ্গে বৈঠকে বসছে কমিশন। পুলিশের উচ্চস্তরের কর্তারাও ওই বৈঠকে উপস্থিত থাকবেন বলে খবর।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


