অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নাম বাদ যাওয়ার কারণ জানুন, কীভাবে ফের আবেদন করবেন?

Annapurna Yojana: প্রথমত, আপনাকে অপেক্ষা করতে হবে ২০ অগস্ট পর্যন্ত। কারণ, ওইদিন পর্যন্ত টাকা ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরও না হলে 'সোশ্যাল রেজিস্ট্রি' পোর্টালেই ফের আবেদন করতে পারবেন।

Published on: Aug 18, 2026, 14:10:57 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Annapurna Yojana: পূর্ব ঘোষণা অনুযায়ী, ১৭ অগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) তৃতীয় কিস্তির টাকা ঢোকা শুরু হয়েছে মহিলাদের অ্যাকাউন্টে। আগামী দুই-তিন ধরে এই প্রক্রিয়া চলবে। ইতিমধ্যে অনেকেই টাকা পেলেও বহু মহিলা পাননি। কিন্তু কেন নাম বাদ গেল, তা বুঝতে পারছেন না কেউই। নতুন করে আর আবেদন করা যাবে কিনা, করলে কীভাবে করতে হবে, তাও অজানা। চলুন আজ জেনে নেওয়া যাক সেগুলোই।

Birbhum: Women stand in queue outside Bolpur Municipality to submit forms of the 'Annapurna Yojana' financial assistance scheme for women, providing a monthly allowance of  ₹3,000, in Birbhum district, West Bengal, Monday, June 8, 2026. (PTI Photo)(PTI06_08_2026_000339A) (PTI)
Birbhum: Women stand in queue outside Bolpur Municipality to submit forms of the 'Annapurna Yojana' financial assistance scheme for women, providing a monthly allowance of ₹3,000, in Birbhum district, West Bengal, Monday, June 8, 2026. (PTI Photo)(PTI06_08_2026_000339A) (PTI)

রাজ্য সরকারের তরফে বারবার জানানো হয়েছে, নথিতে সমস্যা না থাকলে কারও নাম বাদ যাবে না। তা সত্ত্বেও দেখা গিয়েছে, অনেকের অ্যাকাউন্টেই ঢোকেনি অন্নপূর্ণা যোজনার তিন হাজার টাকা। স্বাভাবিকভাবেই চিন্তায় আবেদনকারীরা। কারণ, অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana Application) আবেদনের জন্য বা স্ট্যাটাস দেখার জন্য এতদিন 'সোশ্যাল রেজিস্ট্রি' (Social Registry) পোর্টালে আবেদন করা হত। কিন্তু, ৩১ জুলাইয়ের পর থেকে বন্ধ রয়েছে পোর্টালটি। কোনও স্ট্যাটাস দেখা যাচ্ছে না। তবে সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দফতরের সচিব মৌমিতা গোদারা বসু জানিয়েছেন, ভেরিফিশনের জন্য কাজ চলছে পোর্টালে। তাই বন্ধ রাখা হয়েছে। ১৯ অগস্ট থেকে পোর্টাল খুলে দেওয়া হবে। জানা গিয়েছে, ওই পোর্টালেই প্রকাশ করা হবে যাদের নাম বাদ গিয়েছে তাঁদের তালিকা। সেখানেই স্পষ্টভাবে উল্লেখ করা থাকবে নাম বাতিলের কারণ।

কোথায় ও কীভাবে পুনরায় আবেদন?

প্রথমত, আপনাকে অপেক্ষা করতে হবে ২০ অগস্ট পর্যন্ত। কারণ, ওইদিন পর্যন্ত টাকা ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরও না হলে 'সোশ্যাল রেজিস্ট্রি' পোর্টালেই ফের আবেদন করতে পারবেন। পোর্টালে গিয়ে প্রথমে দেখে নিন কেন নাম বাদ দেওয়া হয়েছে। এরপর সঠিক তথ্য দিয়ে ক্লেইম ও অবজেকশন করা যাবে। এরপর ফের আপনার আবেদনপত্র ভেরিফিকেশন করা হবে। যাচাই পর্বে এবার যদি পাশ করে যান তাহলে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তবে, নতুন কোনও আবেদনকারীদের জন্য নয়, মূলত যাঁদের নাম বাদ গেল, তাঁরাই আবার সুযোগ পাবেন।

কোন কোন কারণে বাতিল হতে পারে আবেদন পত্র?

১. করদাতাদের আবেদনপত্র বাতিল করা হচ্ছে।

২. ১০ হাজারের বেশি আয় থাকলে বাতিল হতে পারে।

৩. কারও নামের পাশে লেখা থাকতে পারে ‘নট ফাউন্ড’, অর্থাৎ ভেরিফিকশনের বাড়ি গিয়ে আবেদনকারীকে পাওয়া যায়নি।