Park Circus Clash Latest Update: পার্ক সার্কাসে পাথর ছোড়ার ঘটনায় গ্রেফতার ৩৮, পুলিশের জালে 'মাস্টারমাইন্ড'

গতকালকের অশান্তির ঘটনায় ৩৮ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। এদিকে এই ঘটনায় 'মাস্টারমাইন্ডকে' ধরা হয়েছে। জানা গিয়েছে, এই 'মাস্টারমাইন্ড' পার্ক সার্কাসে জমায়েতের জন্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল।

Published on: May 18, 2026 1:05 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রবিবার পার্ক সার্কাস এলাকায় বিক্ষোভ ঘিরে উত্তেজনার পর সোমবার থেকে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নতুন করে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। পাশাপাশি এলাকায় নামানো হয়েছে ব়্যাপিড অ্যাকশন ফোর্স এবং আনা হয়েছে জলকামানও। তবে কড়া নিরাপত্তার মধ্যেও পার্ক সার্কাস এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। স্থানীয় দোকানপাটও খুলেছে বলে জানা গিয়েছে। এদিকে গতকালকের অশান্তির ঘটনায় ৩৮ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। এদিকে এই ঘটনায় 'মাস্টারমাইন্ডকে' ধরা হয়েছে। জানা গিয়েছে, এই 'মাস্টারমাইন্ড' পার্ক সার্কাসে জমায়েতের জন্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল।

গতকালকের অশান্তির ঘটনায় ৩৮ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। (PTI)
গতকালকের অশান্তির ঘটনায় ৩৮ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। (PTI)

পুলিশ সূত্রে খবর, রবিবার দুপুরে বুলডোজার অভিযান-সহ একাধিক ইস্যুর প্রতিবাদে একদল বিক্ষোভকারী পার্ক সার্কাস এলাকায় জড়ো হন। পরিস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অভিযোগ, প্রথমে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের তর্কাতর্কি শুরু হয়। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। এমনকী কেন্দ্রীয় বাহিনীর একটি বাসেও হামলার অভিযোগ ওঠে। ভাঙচুরের ঘটনাও ঘটে এলাকায়। মুহূর্তের মধ্যে গোটা এলাকা অশান্ত হয়ে ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। সেই সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয়। ঘটনায় অন্তত তিনজন পুলিশকর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এরপর শুরু হয় ধরপাকড় অভিযান। সোমবার সকাল পর্যন্ত মোট ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীদের অনুমান, এই ঘটনায় আরও অনেকে জড়িত থাকতে পারে। অভিযুক্তদের শনাক্ত করার কাজ চলছে এবং ভবিষ্যতে আরও গ্রেপ্তার হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন আধিকারিকরা। এদিকে, ঘটনার তীব্র নিন্দা করেছেন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি জানিয়েছেন, যারা অশান্তির সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাঁর অভিযোগ, ইচ্ছাকৃতভাবে এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করা হয়েছে এবং বিক্ষোভকারীদের উসকানি দেওয়া হয়েছে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More