PM on Chorbagan Stampede: ‘অত্যন্ত বেদনাদায়ক’, চোরবাগানে পদপিষ্টের ঘটনায় শোকবার্তা PM মোদীর, আর্থিক সাহায্যের ঘোষণা
শনিবার রাতের এক পোস্টে প্রধানমন্ত্রীর তরফে জানানো হয়েছে, মৃতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে প্রধানমন্ত্রী দপ্তর। পাশাপাশি আহতদের প্রত্যেকের পরিবার দেওয়া হবে ৫০ হাজার টাকা।
২০২৬ দুর্গাপুজোর সপ্তমীর রাত যেন এক অভিশপ্ত রাতের পরিণত হল শনিবার! উৎসবমুখর শহর যখন দুর্গাপুজোর আনন্দে ভাসছে, ঠিক তখনই বিষাদের সুর। চোরবাগানের দুর্গাপুজোয় পদপিষ্টের কাণ্ডে অন্তত ১৭ জনের মৃত্যু সংবাদে গোটা বাংলা সহ গোটা দেশে শোকের ছায়া। উৎসবের দিনে এমন মর্মান্তিক ঘটনার জেরে পুজো মুখর শহর কার্যত শোকে নিস্তব্ধ! ইতিমধ্যেই আহতের সংখ্যা ২৫ বলে জানা গিয়েছে। গোটা ঘটনায় শোকপ্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন পিএমও-র তরফে এক সোশ্যাল মিডিয়া পেস্টে প্রধানমন্ত্রী শোক প্রকাশ করে জানান, ‘কলকাতায় পদপিষ্টের ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা রইল। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সবরকম সহায়তা প্রদান করছে।’ শনিবার রাতের এক পোস্টে প্রধানমন্ত্রীর তরফে জানানো হয়েছে, মৃতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে প্রধানমন্ত্রী দপ্তর। পাশাপাশি আহতদের প্রত্যেকের পরিবার দেওয়া হবে ৫০ হাজার টাকা। পুরো টাকাই প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ড থেকে দেওয়া হবে বলে জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর দফতরের তরফে এক সোশ্যাল মিডিয়া পোস্টে লেখা হয়, ‘প্রাণহানির ঘটনায় মৃতদের আত্মীয়দের প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। পাশাপাশি আহতদেরও ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।’
প্রশ্ন উঠছে, কীভাবে জোরবাগানের পুজো ঘিরে এই মর্মান্তিক ঘটনা ঘটে গেল, তা নিয়ে। উল্লেখ্য, সপ্তমীর সন্ধ্যা নামতেই শহর জুড়ে ঝেঁপে বৃষ্টি হয়। এদিকে, রাস্তায় ছিল তীব্র যানজট। সেই সময়ে আচমকাই চোরবাগান সর্বজনীনের মণ্ডপের ভিতরে তীব্র হুড়োহুড়ি শুরু হয়ে যায়। বৃষ্টি থেকে বাঁচতে অনেকেই মণ্ডপের ভিতরে ঢোকার চেষ্টা করতে থাকেন। তখন পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয় বলে সূত্র মারফত জানা গিয়েছে। গোটা ঘটনা নিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং হবে বলে ইতিমধ্যেই জানিয়েছেন রাজ্যের মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


