Kolkata latest Arrest: ভোটের আগে কলকাতায় ধৃত ম্যান্ডেলা, মিন্টু সহ ৪ দাগি! কমিশনের নির্দেশ মেনে তৎপর পুলিশ
এর আগে রাজ্যে চার জেলা থেকে ১৩৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ভোটের আগে শহর কলকাতা থেকে চার দাগিকে গ্রেফতার করল লালবাজারের গুন্ডা দমন শাখা। কলকাতায় ভোট ২৯ এপ্রিল। তার আগে, ২৩ এপ্রিল রাজ্যে বিভিন্ন জায়গায় ভোট গ্রহণ রয়েছে। আর এমন অক সময়ই মঙ্গলবার, কলকাতা থেকে ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশের দাবি, ধৃতদের বিরুদ্ধে অতীতে ঝামেলা পাকানোর অভিযোগ রয়েছে।

জানা গিয়েছে, বাঁশদ্রোণী এলাকার অর্পণ চক্রবর্তী, পঞ্চসায়র এলাকার মিন্টু ঘোড়ুই ওরফে বল্টু, টালিগঞ্জের জয়দেব মালাকার ওরফে ম্যান্ডেলা, একবালপুরের শাহাদাত হোসেন ওরফে শাকাকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে রাজ্যে চার জেলা থেকে ১৩৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আগেই কমিশন বলেছিল, কোন থানা এলাকায় কারা দাগি, তাদের খোঁজ নিয়ে সেখান থেকে গ্রেফতারি হবে। কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে একরাতে নজিরবিহীন এই গ্রেফতারি। এরপর কলকাতায় গ্রেফতারি চলেছে। কলকাতায় ৪ দাগি ধৃতের মধ্যে অর্পণের বিরুদ্ধে অস্ত্র আইনে অভিযোগ রয়েছে।
এদিকে, মঙ্গলবার কলকাতায় একাধিক জায়গায় নাকা চেকিং এর পরে, মোট ৬ লক্ষ ৩৩ হাজার ৫০০ টাকা উদ্ধার হয়েছে।উত্তর কলকাতায় জোড়াসাঁকো বিধানসভা এলাকায় বড়তলা থানা উদ্ধার করেছে ৪ লক্ষ টাকা। বেলেঘাটা বিধানসভা এলাকার সিআইটি রোড থেকে ১লক্ষ ৩৩ হাজার ৫০০ টাকা উদ্ধার হয়েছে। ভবানীপুর বিধানসভা এলাকার শেক্সপিয়র সরণি থানার পুলিশ ১ লক্ষ টাকা উদ্ধার করেছে।
এদিকে, ভোটের আগে, কলকাতায় নানান গেস্ট হাউস, হোটেলেও বহিরাগতরা রয়েছে কি না, তাদের যাতায়াত নিয়ন্ত্রণে নজরদারি চালাচ্ছে পুলিশ। এমনই দাবি উঠে এসেছে মিডিয়া রিপোর্টে। এদিকে, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মিলে যে নাকা চেকিং ও যৌথ অভিযান চালিয়ে যাচ্ছে। এই অভিযানের ফলে ১ কোটি ৫১ লক্ষ ৯৩ হাজার ৬৫০ টাকা উদ্ধার হয়েছে। প্রসঙ্গত, গত শনিবার পুলিশ আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছিল নির্বাচন কমিশন। সেই বৈঠকে অশান্তির ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়। সেই বৈঠকে অবাধ ও শান্তিপূর্ণ ভোটের জন্য পদক্ষেপ করার বার্তা দেওয়া হয়। এরপরই শহর থেকে একাধিক গ্রেফতারির এই খবর উঠে আসছে।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


