Durgapur News: মৃত্যুতেও কাটমানি! পুত্রকে হারিয়ে ৩ লক্ষ ক্ষতিপূরণ গরিব মা-বাবাকে, অর্ধেক টাকা আত্মসাৎ TMC নেতাদের
Durgapur News: ঘটনার সূত্রপাত ২০২৫ সালে, তৃণমূল আমলে। বুদবুদ গ্রামের বছর তরুণ ১৮-র রানা বাউরি টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান। এরপর মৃতের পরিবারকে ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন বাড়ির মালিক।
Durgapur News: মৃত্যুতেও কাটমানি! তৃণমূল কংগ্রেস নেতাদের বিরুদ্ধে এবার আর্থিক সাহায্যেও কাটমানি নেওয়ার অভিযোগ প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। দুর্গাপুরে টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক তরুণের। তারপরই ওই তরুণের বাবা-মাকে ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেন বাড়ির মালিক। কিন্তু মৃত রানা বাউরির পরিবারের অভিযোগ তাঁরা মাত্র দেড় লক্ষ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছেন। তাই বাকি টাকা ফেরতের দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখালেন ওই তরুণের পরিবার।

ঘটনার সূত্রপাত
ঘটনার সূত্রপাত ২০২৫ সালে, তৃণমূল আমলে। বুদবুদ গ্রামের বছর তরুণ ১৮-র রানা বাউরি টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান। এরপর মৃতের পরিবারকে ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন বাড়ির মালিক। কিন্তু পরিবারের দাবি, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাত্র দেড় লক্ষ টাকা পৌঁছয়। কিছুদিন আগে মৃত যুবকের বাবা চন্দন বাউরি ওই বাড়ি মালিকের কাছে বাকি টাকা চাইতে যান। তারপরেই আসল ঘটনা প্রকাশ্যে আসে। মৃত তরুণের বাবাকে ওই বাড়ির মালিক লালবাহাদুর ঠাকুর জানিয়ে দেন ৩ লক্ষ টাকাই তিনি স্থানীয় তৃণমূল নেতা বুদবুদ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রুদ্রপ্রসাদ ওরফে মনা কুণ্ডু-সহ তৃণমূলের কয়েকজন নেতার হাতে তুলে দিয়েছেন। এরপর অভিযুক্তদের কাছে বারবার টাকা ফেরতের দাবি জানান মৃতের বাবা। কিন্তু কোনও লাভ হয়নি। অবশেষে বিজেপি কর্মী ও বাড়ির মালিককে সঙ্গে নিয়ে মৃতের আত্মীয় পরিজনরা পৌঁছে যান বুদবুদ থানায়। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার ও বাকি টাকা ফেরতের দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখান তাঁরা।
মৃত তরুণের বাবা চন্দন বাউরীর অভিযোগ, 'আমার ছেলে পড়াশোনার খরচ চালাতে কাজ করত। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। বাড়ির মালিক ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছিলেন। দেড় লক্ষ টাকা ব্যাঙ্কে এসেছে। কিন্তু বাকি দেড় লক্ষ টাকা এলাকার তৃণমূল নেতা তথা বুদবুদ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রুদ্র প্রসাদ কুণ্ডু, রানা চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ দে ও অভিজিৎ কোণার নিয়ে নিয়েছে। টাকা চাইতে গেলে কোনও উত্তর দেয়নি। তাই আমরা পুলিশের দ্বারস্থ হয়েছি।' অন্যদিকে, বাড়ির মালিক লাল বাহাদুর ঠাকুর জানিয়েছেন, 'তরুণের মৃত্যুর পর তৃণমূল নেতারা পাঁচ লক্ষ টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। আমার দোকান বন্ধ করে দেওয়া হয়। জোর করে ধাপে ধাপে তিন লক্ষ টাকা নেওয়া হয়। দেড় লক্ষ টাকা মৃত যুবকের পরিবারের একাউন্টে পাঠিয়েছিল। বাকি টাকা তৃণমূলের নেতারা নিয়ে নেয়। আমাকে হুমকি দিয়ে বলা হয় এই দেড় লক্ষ টাকার কথা যেন কেউ জানতে না পারে।' এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। উল্লেখ্য, দিনকয়েক আগেই আগেই তোলাবাজি ও সন্ত্রাসের অভিযোগে বুদবুদ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রুদ্রপ্রসাদ কুণ্ডু ওরফে মনা কুণ্ডুকে গ্রেফতার করেছে পুলিশ।
E-Paper

