WB Rail Projects: বনগাঁ, আরামবাগ থেকে খানা- ৫ রেললাইনে অনুমোদন, নয়া 'জীবন' প্রান্তিক-সিউড়ি অংশের

বনগাঁ, আরামবাগ থেকে খানা- পাঁচটি রেললাইন প্রকল্পে কাজ শুরুর অনুমোদন দিল ভারতীয় রেল মন্ত্রক। তারইমধ্যে নয়া প্রাণ পেল প্রান্তিক-সিউড়ি রেললাইন। বহুদিন আগেই সেই প্রকল্পে অনুমোদন দিয়েছিল রেল। এখন নতুন করে গতি পেয়েছে।

Published on: Jan 29, 2026, 17:47:20 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

উত্তর ২৪ পরগনা, নদিয়া থেকে পূর্ব বর্ধমান, হুগলি - বিধানসভা নির্বাচনের আগে একের পর এক রেল প্রকল্পে অনুমোদন পড়ার কথা ঘোষণা করছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা। বৃহস্পতিবার বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর দাবি করেছেন, বনগাঁ-পোড়া মহেশতলা, বনগাঁ-চাঁদা এবং চাঁদাবাজার-বাগদা রেললাইন নির্মাণের অনুমোদন দিয়েছে রেল মন্ত্রক। আর কয়েক ঘণ্টা পরেই বাঁকুড়ার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ জানিয়েছেন, বোয়াচণ্ডী-আরামবাগ এবং বোয়াচণ্ডী-খানা রেললাইনের কাজ শুরু করার অনুমোদন পড়ে গিয়েছে।

বনগাঁ, আরামবাগ থেকে খানা- পাঁচটি রেললাইন প্রকল্পে কাজ শুরুর অনুমোদন দিল ভারতীয় রেল মন্ত্রক। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Indian Railways)
বনগাঁ, আরামবাগ থেকে খানা- পাঁচটি রেললাইন প্রকল্পে কাজ শুরুর অনুমোদন দিল ভারতীয় রেল মন্ত্রক। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Indian Railways)

বনগাঁ লোকসভা কেন্দ্রে ৩ টি রেললাইন প্রকল্প

আর নিজের লোকসভা কেন্দ্র সংক্রান্ত রেল প্রকল্পের বিষয়ে শান্তনু বলেছেন, ‘ভারতীয় রেল মন্ত্রক দ্বারা বনগাঁ লোকসভা অন্তর্গত নিম্নলিখিত রেলপথ প্রকল্পগুলির নির্মাণ কাজ শুরু করার অনুমোদন দেওয়া হয়েছে। বনগাঁ-পোড়া মহেশতলা, বনগাঁ-চাঁদা, চাঁদাবাজার-বাগদা।’ সেই রেশ ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ধন্যবাদ জানিয়েছেন বনগাঁর সাংসদ।

পূর্ব বর্ধমান থেকে হুগলি- একাধিক লাইন প্রকল্পে অনুমোদন

একইভাবে বাঁকুড়ার বিজেপি সাংসদ বলেছেন, ‘বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্য এক অত্যন্ত আনন্দের ও গর্বের মুহূর্ত। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে অনুমোদন পেল বোয়াচণ্ডী-আরামবাগ এবং বোয়াচণ্ডী-খানা নতুন রেললাইন প্রকল্পের নির্মাণ কাজ। এই দুটি রেলপথ বাস্তবায়িত হলে বিষ্ণুপুর লোকসভা এলাকায় যোগাযোগ ব্যবস্থায় আসবে বৈপ্লবিক পরিবর্তন এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন আরও গতি পাবে।'

সেইসঙ্গে তিনি বলেছেন, 'ওন্দা রেলওয়ে স্টেশনে ১৩৫০৫/১৩৫০৬ দিঘা-আসানসোল এক্সপ্রেস ট্রেনের স্টপেজে অনুমোদন (দেওয়া হয়েছে। যা) এই অঞ্চলের মানুষের দৈনন্দিন যাতায়াতকে করবে আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় ও সময়সাশ্রয়ী। সাধারণ যাত্রী থেকে শুরু করে ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষ ও ব্যবসায়ী সকলেই এই সিদ্ধান্তে উপকৃত হবেন।’

নয়া জীবন পাচ্ছে স্বপ্নের প্রান্তিক-সিউড়ি রেললাইন

তারইমধ্যে বৃহস্পতিবার পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, নয়া জীবন পাচ্ছে স্বপ্নের প্রান্তিক-সিউড়ি রেললাইন প্রকল্প। অনেকদিন আগেই ৩৩.৯৮ কিলোমিটারের প্রান্তিক-সিউড়ি নয়া লাইন তৈরির সিদ্ধান্তে অনুমোদন দিয়েছিল রেলওয়ে বোর্ড। কিন্তু দীর্ঘদিন ধরে সেই প্রকল্পের কাজ ঝুলে ছিল। এখন সেই প্রকল্পে নয়া গতির সঞ্চার হয়েছে। যে প্রকল্পের হাত ধরে বীরভূম এবং পার্শ্বর্বর্তী অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও ভালো হওয়ার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নের পথ প্রশস্ত হবে।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, সাহেবগঞ্জ লুপ (প্রান্তিক) এবং অন্ডাল--সাঁইথিয়া শাখা লাইনের (সিউড়ি) মধ্যে সংযোগ স্থাপন করে একটি লুপ বা বৃত্তাকার পথ তৈরি করবে প্রান্তিক-সিউড়ি রেললাইন প্রকল্প। সহজ হবে তারাপীঠ, বক্রেশ্বর, শান্তিনিকেতন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে আসার পথও। মজবুত হবে পর্যটন শিল্প।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More