Narendra Modi: শুভেন্দুর শপথের পর ফের কলকাতায় পা রাখতে পারেন প্রধানমন্ত্রী, কবে আসতে পারেন মোদী?

PM Narendra Modi: রিপোর্ট অনুযায়ী, ২১ জুন শহরে একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে প্রশাসনিক মহলেও তৎপরতা বেড়েছে। এই আবহে খুব শীঘ্রই নিরাপত্তা আধিকারিকদের একটি দল ব্রিগেড পরিদর্শনে যেতে পারে বলেও দাবি করা হয়েছে রিপোর্টে। 

Published on: May 28, 2026, 07:28:48 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

PM Narendra Modi: মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথগ্রহণের পরে ফের একবার বাংলায় পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতায় আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রিপোর্ট অনুযায়ী, ২১ জুন শহরে একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্তরে এই নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গিয়েছে। প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে প্রশাসনিক মহলেও তৎপরতা বেড়েছে। এই আবহে খুব শীঘ্রই নিরাপত্তা আধিকারিকদের একটি দল ব্রিগেড পরিদর্শনে যেতে পারে বলেও দাবি করা হয়েছে রিপোর্টে।

New Delhi: Prime Minister Narendra Modi, Union Home Minister Amit Shah and others during a Civil Investiture Ceremony, at Rashtrapati Bhavan in New Delhi, Monday, May 25, 2026. (PTI Photo/Shahbaz Khan)(PTI05_25_2026_000500A) (PTI)
New Delhi: Prime Minister Narendra Modi, Union Home Minister Amit Shah and others during a Civil Investiture Ceremony, at Rashtrapati Bhavan in New Delhi, Monday, May 25, 2026. (PTI Photo/Shahbaz Khan)(PTI05_25_2026_000500A) (PTI)

প্রতিবেদন অনুযায়ী, যোগ দিবসের মূল অনুষ্ঠান কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিভিন্ন সংগঠন, যোগ প্রশিক্ষক এবং সাধারণ মানুষকে নিয়ে এই কর্মসূচি আয়োজনের ভাবনা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সেখানে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে গণযোগাভ্যাসের আয়োজন হতে পারে। প্রধানমন্ত্রী নিজেও সেই অনুষ্ঠানে যোগ দিতে পারেন বলে সূত্রের দাবি। যদিও তাঁর সফরের চূড়ান্ত সূচি এখনও প্রকাশ্যে আসেনি। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই নিরাপত্তা সংক্রান্ত প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে। কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা ও রাজ্য প্রশাসনের মধ্যে সমন্বয় রেখেই গোটা পরিকল্পনা এগোচ্ছে বলে খবর। অনুষ্ঠানস্থল পরিদর্শনের কাজও শুরু হতে পারে বলে জানা গিয়েছে।

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে প্রতি বছরই দেশের বিভিন্ন প্রান্তে বড় মাপের অনুষ্ঠান আয়োজন করা হয়। এবার সেই কর্মসূচির অন্যতম কেন্দ্র হিসেবে কলকাতাকে বেছে নেওয়া হতে পারে বলেই জল্পনা তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, লোকসভা নির্বাচনের পর এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ হতে পারে। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফর নিয়ে এখনও সরকারিভাবে বিস্তারিত কিছু ঘোষণা করা হয়নি। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, লোকসভা নির্বাচনের পর প্রধানমন্ত্রীর এই সম্ভাব্য সফর রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ হতে পারে। এখন কেন্দ্রের আনুষ্ঠানিক ঘোষণা ও প্রধানমন্ত্রীর চূড়ান্ত সূচির দিকেই নজর রয়েছে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More