WB Train and National Highways Project: নয়া ট্রেন, ৪২০ কিমি জাতীয় সড়ক- বাংলাকে ১৮,৬৮০ কোটি টাকার 'উপহার' মোদীর, কী কী?

নয়া ট্রেন, ৪২০ কিমি জাতীয় সড়ক, ছ'টি অমৃত ভারত স্টেশন- বাংলাকে ১৮,৬৮০ কোটি টাকার 'উপহার' দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার পশ্চিমবঙ্গে আসছেন তিনি। রাজনৈতিক কর্মসূচি যেমন আছে, তেমনই আছে সরকারি কর্মসূচি।

Published on: Mar 13, 2026 6:59 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে শনিবার প্রথমবার পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে দাবি করা হয়েছে, শনিবার পশ্চিমবঙ্গকে মোট ১৮,৬৮০ কোটি টাকার 'উপহার' দেবেন মোদী। আর সেটার ক্ষেত্রে সবথেকে বেশি 'উপহার' সড়ক এবং রেলপথ। সবমিলিয়ে ৪২০ কিলোমিটার মতো জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন করবেন বা ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। যার মূল্য ১৬,৯৯০ কোটি টাকার মতো। তাছাড়াও নয়া ট্রেনকে সবুজ পতাকা দেখাবেন প্রধানমন্ত্রী। 'অমৃত ভারত প্রকল্প'-র আওতায় নবরূপে সজ্জিত ছ'টি স্টেশনের উদ্বোধন করবেন। তাছাড়াও আরও কয়েকটি প্রকল্পের উদ্বোধন বা ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

নয়া ট্রেন, ৪২০ কিমি জাতীয় সড়ক, ছ'টি অমৃত ভারত স্টেশন- বাংলাকে ১৮,৬৮০ কোটি টাকার 'উপহার' দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। (PMO)
নয়া ট্রেন, ৪২০ কিমি জাতীয় সড়ক, ছ'টি অমৃত ভারত স্টেশন- বাংলাকে ১৮,৬৮০ কোটি টাকার 'উপহার' দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। (PMO)

প্রধানমন্ত্রীর থেকে কী কী ‘উপহার’ পাবে রেল?

১) পুরুলিয়া-আনন্দ বিহার টার্মিনাল এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী।

২) পশ্চিমবঙ্গের আরও ছ'টি স্টেশনকে 'অমৃত ভারত প্রকল্প'-র আওতায় আনা হচ্ছে - কামাখ্যাগুড়ি, তমলুক, হলদিয়া, বরাভূম, আনাড়া এবং সিউড়ি।

আরও পড়ুন: WB Urban Mobility Roadmap: গণপরিবহণের রোডম্যাপ! ৫ বছরেই কীভাবে বদলাবে কলকাতা-দুর্গাপুরের যাতায়াত ব্যবস্থা?

৩) বেলদা থেকে দাঁতনের মধ্যে তৃতীয় লাইনের উদ্বোধন করা হবে। রেলের তরফে দাবি করা হয়েছে, ওই লাইনের দৈর্ঘ্য প্রায় ১৬ কিলোমিটার। আর ওই লাইনের ফলে ওই অংশে চাপ কমবে। আরও বেশি সংখ্যক ট্রেন চালানো যাবে। আরও দ্রুত পৌঁছানো যাবে গন্তব্যে।

৪) কলাইকুন্ডা এবং কানিমোহুলির মধ্যে অটোমেটিক ব্লক সিগন্যালিংও চালু করা হবে বলে রেলের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন: WB 7th Pay Commission: পশ্চিমবঙ্গে সপ্তম বেতন কমিশনের বিজ্ঞপ্তি জারি কবে হবে? বাজেটে ঘোষণা করা হয়

জাতীয় সড়ক সংক্রান্ত কী কী উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন?

১) ১৯ নম্বর জাতীয় সড়ক এবং ১১৪ নম্বর জাতীয় সড়কের একাংশ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী।

২) ১১৬এ নম্বর জাতীয় সড়কের ২৩১ কিমি দীর্ঘ চার লেনের খড়্গপুুর-মোরগ্রাম অর্থনৈতিক করিডরের পাঁচটি অংশের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। যে প্রকল্প খড়্গপুর এবং শিলিগুড়ির মধ্যেকার অর্থনৈতিক করিডরের একাংশ। যা পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের মধ্যে দিয়ে যাবে। সেই প্রকল্পের ফলে খড়্গপুর এবং মোরগ্রামের দূরত্ব ১২০ কিলোমিটারের মতো কমে যাবে। সেইসঙ্গে যাতায়াতের সময় কমে যাবে সাত-আট ঘণ্টা।

আরও পড়ুন: Shrirampur Station New Look: যেন রথ! মাহেশের কাছে শ্রীরামপুর স্টেশন সাজছে নতুনভাবে, কেমন হবে দেখতে? কী থাকবে?

৩) ১৪ নম্বর জাতীয় সড়কে চার লেনের দুবরাজপুর বাইপাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। যে বাইপাসের দৈর্ঘ্য হবে ৫.৬ কিমি। তার ফলে যাতায়াতের সময় এক ঘণ্টার মতো কমে যাবে বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে দাবি করা হয়েছে।

৪) ১৪ নম্বর জাতীয় সড়কে কংসাবতী এবং শিলাবতীর উপরে আরও একটি চার লেনের ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপনকরবেন।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More