ফের নিম্নচাপের চোখ রাঙানি! ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস বাংলার বহু জায়গায়, রইল আবহাওয়ার খবর

বৃষ্টির সম্ভাবনা নিয়ে কী বলছে আবহাওয়া দফতর, দেখে নিন।

Published on: Aug 28, 2026, 08:22:13 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ভাদ্রের ভ্যাপসা গরমের সঙ্গেই এবার ফের নিম্নচাপের ভ্রূকুটি! শুক্রবার রাখি পূর্ণিমার দিনেও বৃষ্টি পিছু ছাড়বে না বাংলার। উৎসবের এই দিনে পশ্চিমবঙ্গের একাধিক প্রান্তে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় বৃষ্টি হতে পারে, তা জেনে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস থেকে।

ফের নিম্নচাপের চোখ রাঙানি! ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস বাংলার বহু জায়গায়। (ছবি সৌজন্যে পিটিআই)
ফের নিম্নচাপের চোখ রাঙানি! ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস বাংলার বহু জায়গায়। (ছবি সৌজন্যে পিটিআই)

আবহাওয়ার রিপোর্ট বলছে, সমুদ্রপৃষ্ঠে দক্ষিণ-পশ্চিম মৌসুমী অক্ষরেখা বর্তমানে অমৃতসর, আম্বালা, মুজফ্‌ফরনগর, দক্ষিণ-পূর্ব উত্তরপ্রদেশ, রাঁচি ও দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এদিকে, আবার দক্ষিণ বাংলাদেশ ও তার সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর এক ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে। সেই ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূল সংলগ্ন এলাকায়। এমন পরিস্থিতিতে নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এদিকে, শুক্রবার থেকে বাংলার বহু এলাকা প্রবল বৃষ্টিতে ভিজতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর

শুক্রের সকাল থেকেই বাংলার একাধিক জায়গায় বর্ষণের সম্ভাবনা রয়েছে। সঙ্গে কোথাও কোথাও ভ্য়াপসা গরমও থাকবে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, হুগলি, বীরভূমে। সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বর্ষণ হতে পারে দক্ষিণ ২৪ পরগনাতেও। পুরুলিয়ার বেশ কিছু জায়গায় হালকা বর্ষণ হতে পারে। ২৯ থেকে ৩১ আগস্ট অর্থাৎ, শনি থেকে সোমবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ বাড়লে সাময়িকভাবে তাপমাত্রাজনিত স্বস্তি মিলতে পারে। তবে, আর্দ্রতার কারণে ভ্যাপসা গরমের অস্বস্তি পুরোটা কাটতে নাও পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া

বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কলিম্পং-এ। সেই মতো জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বৃষ্টি হতে পারে মালদা ও দুই দিনাজপুরেও।উত্তরবঙ্গে একাধিক জেলায় রয়েছে সতর্কতা।

কলকাতার আবহাওয়া-

শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাস বলছে, কলকাতার আকাশ সকাল থেকেই মেঘলা থাকতে পারে। মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More