WB Rain Forecast till 26th February: সোমে ৭ জেলায় বৃষ্টি, মঙ্গলে ৮টিতে! কোথায় কোথায়? পারদ চড়বে বাংলার একাধিক অংশে
আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের জানানো হয়েছে, সোমবার রাজ্যের মোট সাতটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। তার মধ্যে উত্তরবঙ্গের তিনটি জেলা এবং দক্ষিণবঙ্গের চারটি জেলা আছে।
আগামী সপ্তাহের গোড়ার দিকেই পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হবে। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। একেবারে হালকা বৃষ্টি হবে। আলিপুর আবহাওয়া দফতরের জানানো হয়েছে, সোমবার রাজ্যের মোট সাতটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। তার মধ্যে উত্তরবঙ্গের তিনটি জেলা এবং দক্ষিণবঙ্গের চারটি জেলা আছে। সেখানে মঙ্গলবার রাজ্যের মোট আটটি জেলায় (উত্তরবঙ্গের তিনটি জেলা এবং দক্ষিণবঙ্গের পাঁচটি জেলা) বৃষ্টি হবে।

উত্তরবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হবে?
১) শুক্রবার, শনিবার এবং রবিবার উত্তরবঙ্গের সব জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) আবহাওয়া শুষ্ক থাকবে।
২) সোমবার এবং মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙের একটি বা দুটি অংশে হালকা বৃষ্টি হবে। বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে।
৩) বুধবার এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।
দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হবে?
১) সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কয়েকটি অংশে হালকা বৃষ্টি হবে।
২) উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কয়েকটি অংশে হালকা বৃষ্টি হতে পারে
৩) তাছাড়া দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। শুক্রবার, শনিবার এবং রবিবার কোনও জেলায় (কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া) বৃষ্টি হবে না। সোমবার এবং মঙ্গলবার বেশিরভাগ জেলা শুষ্ক থাকবে। আবার বুধবার এবং বৃহস্পতিবার কোনও জেলায় বৃষ্টি হবে না।
আরও গরম বাড়বে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে কী হবে?
তারইমধ্যে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে গরম আরও বাড়বে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী দু'দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা (রাতের তাপমাত্রা) দু'ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। পরবর্তী পাঁচদিনে অবশ্য সর্বনিম্ন তাপমাত্রার তেমন হেরফের হবে না। উত্তরবঙ্গের ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা পরিবর্তনের তেমন সম্ভাবনা নেই। আপাতত যেমন আছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রা, সেরকমই থাকবে আগামী এক সপ্তাহে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


