WB Rain Forecast till 27th February: পরপর ২ দিন বৃষ্টি বাংলায়, কোন ৩ জেলায় হলুদ সতর্কতাও জারি হল? গরমও বাড়বে আবার

পরপর দু'দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে। এমনকী দু'দিনই তিনটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আরও বেশি সংখ্যক জেলায় বৃষ্টি হবে। তারইমধ্যে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় গরম বাড়বে।

Published on: Feb 21, 2026, 15:44:40 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

পরপর দু'দিন পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হবে। দু'দিনই উত্তরবঙ্গের তিনটি জেলায় বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে তুলনামূলকভাবে বৃষ্টির দাপট বেশি থাকবে। এমনকী দু'দিনই তিনটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তারইমধ্যে দক্ষিণবঙ্গে গরম বাড়বে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী দু'দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা (রাতের তাপমাত্রা) দু'ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। পরবর্তী পাঁচদিনে সর্বনিম্ন তাপমাত্রার কোনও হেরফের হবে না। আবার আগামী এক সপ্তাহে পরিবর্তন হবে না উত্তরবঙ্গের কোনও জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

পরপর দু'দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
পরপর দু'দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা থাকছে?

১) আজ এবং রবিবার দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।

২) আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তারইমধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জন্য তিনটি জেলায় (মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম) হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

৩) কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জন্য সেদিন হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে।

৪) বুধবার থেকে আবারও শুষ্ক হয়ে যাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। বুধবার (২৫ ফেব্রুয়ারি), বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এবং শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।

উত্তরবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হবে কয়েকদিনে?

১) আজ এবং রবিবার উত্তরবঙ্গ পুরোপুরি শুষ্ক থাকবে। শুষ্ক থাকবে সব জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) আবহওয়া।

২) সোমবার এবং মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং) একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে।

৩) বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।

কলকাতার আবহাওয়া কেমন আছে আজ?

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ঠেকেছে ১৯.৫ ডিগ্রিতে। যা স্বাভাবিক। আর সর্বোচ্চ তাপমাত্রা ঠেকেছে ৩১.৬ ডিগ্রিতে। যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি বেশি।আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রির আশপাশে থাকতে পারে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২০ ডিগ্রির আশপাশে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More