সোমবার থেকে দক্ষিণেও বাড়তে পারে বৃষ্টি, উত্তরবঙ্গে জারি ভারী বর্ষণের সতর্কতা
বৃহস্পতিবার রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে উত্তরবঙ্গে পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। সেখানে আগামী কয়েক দিন টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামী কয়েক দিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে উত্তরবঙ্গে পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। সেখানে আগামী কয়েক দিন টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

আবহাওয়াবিদদের মতে, দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার ঝিরঝিরে বা হালকা বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে।
তবে শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বলে পূর্বাভাস। এই দুই দিনে অধিকাংশ এলাকায় বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার ও সোমবার আবারও বিক্ষিপ্তভাবে বৃষ্টি ফিরতে পারে। আগামী মঙ্গলবার বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
কলকাতাতেও বৃহস্পতিবার সারাদিন আকাশ আংশিক মেঘলা থাকবে। মাঝে মধ্যে ঝিরঝিরে বা হালকা বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি না হলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হবে। আবহাওয়া দপ্তরের মতে, তাপমাত্রা খুব বেশি না বাড়লেও বাতাসে আর্দ্রতার কারণে গুমোট পরিবেশ বজায় থাকবে। সোমবার থেকে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়তে পারে। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে উত্তরবঙ্গে আগামী কয়েক দিন ভারী বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। বৃহস্পতিবার এবং শুক্রবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি হয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।
শনিবারও উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। রবিবার আবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে। মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদদের মতে, উত্তরবঙ্গে টানা ভারী বৃষ্টির ফলে পাহাড়ি এলাকায় ধস, নদীর জলস্তর বৃদ্ধি এবং নিচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। তাই স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। একই সঙ্গে বাসিন্দাদেরও প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় যাতায়াত এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।সব মিলিয়ে, দক্ষিণবঙ্গে আপাতত হালকা বৃষ্টি ও আর্দ্রতার অস্বস্তি বজায় থাকলেও উত্তরবঙ্গে আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির দাপট চলবে বলেই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


