Ramakrishna Mission WB HS Merit List: নরেন্দ্রপুর বনাম পুরুলিয়া, উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় রামকৃষ্ণ মিশনের দাপট
RKM WB HS Merit List: ৪৯৬ নম্বর পেয়ে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের আদৃত পাল প্রথম হয়েছেন এবারের উচ্চমাধ্যমিকে। ৪৯৫ পেয়ে দ্বিতীয় হয়েছেন রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের জিষ্ণু কুণ্ডু, নরেন্দ্রপুরের ঋতব্রত নাথ, ঐতিহ্য পাচ্ছল।
আজ প্রকাশিত হল উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। সঙ্গে ঘোষণা করা হয় মেধাতালিকায়। ৪৯৬ নম্বর পেয়ে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের আদৃত পাল প্রথম হয়েছেন এবারের উচ্চমাধ্যমিকে। ৪৯৫ পেয়ে দ্বিতীয় হয়েছেন রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের জিষ্ণু কুণ্ডু, নরেন্দ্রপুরের ঋতব্রত নাথ, ঐতিহ্য পাচ্ছল। এবারের পরীক্ষায় প্রথম ১০ জনের মেধাতালিকায় রয়েছে ৬৪ জন। সেখানে দেখা গিয়েছে বেশিরভাগ কৃতীই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ও পুরুলিয়া রামকৃষ্ণ বিদ্যাপীঠের ছাত্র। ৬৪ জনের মধ্যে ৩৫ জনই রামকৃষ্ণ মিশনের পড়ুয়া। যার মধ্যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ১৮ জন ও পুরুলিয়া রামকৃ্ষ্ণ মিশন বিদ্যাপীঠের ১৭ জন।

প্রথম দশে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কারা আছেন?
নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের আদৃত পাল ৪৯৬ নম্বর পেয়ে প্রথম হয়েছেন। ৪৯৫ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছেন এই স্কুলের ঋতব্রত নাথ, ঐতিহ্য পাচ্ছাল। ৪৯৪ পেয়ে তৃতীয় হয়েছেন সৌম্য রায়। ৪৯৩ পেয়ে চতুর্থ হয়েছেন অর্কদ্যুতি ধর। ৪৯২ পেয়ে পঞ্চম হয়েছেন প্রিয়াংশু মুখার্জি, অলেখ্য মাইতি। ষষ্ঠ হন প্রত্যুষ মণ্ডল, শুভদীপ দিন্দা, পল্লব কুমার ভৌয়াল, অনিমেষ মুখার্জি। অষ্টম হয়েছেন অরিঘ্ন সরকার, ফারহান আলি। নবম হয়েছেন সোহম বেজ। দশম স্থানে আছেন সোহম ভৌমিক, সৃজন পাল, সাগ্নিক ঘটক, মেঘন অধিকারী।
প্রথম দশে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের কারা আছেন?
পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের জিষ্ণু কুণ্ডু হয়েছেন দ্বিতীয়, তিনি পান ৪৯৫ নম্বর। ৪৯৪ পেয়ে তৃতীয় হয়েছেন দেবপ্রিয় মাজি, তন্ময় মণ্ডল, প্রীতম বল্লভ। ৪৯২ পেয়ে পঞ্চম হয়েছেন ত্রিদেব চক্রবর্তী, সৃজন পরিচ্ছা, সৌমিক দত্ত। ষষ্ঠ হয়েছেন শুভদীপ অধিকারী, মনিদীপ মাহাতো, সৌম্যদ্বীপ খাঁ, সৌমাল্য রুদ্র। সপ্তম হয়েছেন সৌম্যদীপ ঘোষ। অষ্টম হয়েছেন আদর্শ মণ্ডল। নবম হয়েছেন অরিত্র দুয়ারী, ময়ূখ পাল, আদিত্য নারায়ণ জানা। দশম স্থানে আছেন অম্লান রায়।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


