Red Road Independence Day Parade: বন্দে মাতরমে ইতিহাস রেড রোডে, দেখানো হল শ্যামাপ্রসাদের ট্যাবলো, কুচকাওয়াজেও নতুনত্ব

রেড রোডে এবারের অনুষ্ঠানে প্রথমবার বাজল বন্দে মাতরম। পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজকে ঘিরে ছিল জমজমাট আয়োজন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন। এরপর জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি।

Published on: Aug 15, 2026, 10:53:49 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

স্বাধীনতা দিবসে কলকাতার রেড রোডে তৈরি হল বিশেষ মুহূর্ত। এবারের অনুষ্ঠানে প্রথমবার বাজল বন্দে মাতরম। পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজকে ঘিরে ছিল জমজমাট আয়োজন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন। এরপর জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি।

রেড রোডে স্বাধীনতা দিবসে কলকাতার রেড রোডে তৈরি হল বিশেষ মুহূর্ত।
রেড রোডে স্বাধীনতা দিবসে কলকাতার রেড রোডে তৈরি হল বিশেষ মুহূর্ত।

স্বাধীনতা দিবস উপলক্ষে এর আগে রাজ্যবাসীকে ভিডিওবার্তায় শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। রেড রোডের মূল অনুষ্ঠানে কর্মক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ১৪ জন আইপিএস অফিসারকে ‘মুখ্যমন্ত্রীর পদক’ দেওয়া হয়। তাঁদের কাজের স্বীকৃতি হিসেবে এই সম্মান দেওয়া হয়েছে।

এবারের কুচকাওয়াজেও ছিল নতুনত্ব। প্রথমবার প্যারেডে কম্যান্ডার এবং সহকারী কম্যান্ডার—দু’জনকেই রাখা হয়। কুচকাওয়াজের পর একে একে ১২টি ট্যাবলো প্রদর্শিত হয়। প্রথমে দেখানো হয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ট্যাবলো। এরপর আসে অন্নামৃত, কন্যারত্ন এবং অন্নপূর্ণা যোজনার ট্যাবলো। পাশাপাশি আয়ুষ্মান আরোগ্য মন্দিরের উদ্যোগও তুলে ধরা হয়। কুচকাওয়াজে দুর্গাশক্তি বাহিনীর ট্যাবলোও ছিল। কলকাতা পুলিশ এবং কলকাতা পুরসভার ট্যাবলোও প্রদর্শিত হয়। এই ট্যাবলোগুলির মাধ্যমে রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্প ও প্রশাসনিক উদ্যোগ তুলে ধরা হয়।

এবারের স্বাধীনতা দিবসে নিরাপত্তা ব্যবস্থাতেও বড় পরিবর্তন দেখা যায়। রেড রোডের নিরাপত্তায় কলকাতা পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়েছে। প্রায় ১,৫০০ পুলিশকর্মীর সঙ্গে চার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দায়িত্বে ছিল। রেড রোডে রাখা হয়েছে ১২টি ওয়াচ টাওয়ার। তৈরি করা হয়েছে ১১টি বাঙ্কারও। কলকাতা পুলিশের বিশেষ বাহিনী এবং কম্যান্ডোদেরও মোতায়েন করা হয়। রেড রোডের পাশাপাশি গোটা কলকাতাতেই বাড়ানো হয় নিরাপত্তা। শহরে অতিরিক্ত প্রায় ৩,০০০ পুলিশকর্মী মোতায়েন করা হয়।

নিরাপত্তার জন্য রেড রোডকে ১৩টি জোনে ভাগ করা হয়। প্রতিটি জোনের দায়িত্বে ছিলেন ডিসি পদমর্যাদার একজন করে পুলিশকর্তা। ১৩টি জোনের আওতায় ছিল ৮০টি সেক্টর। নিরাপত্তার দায়িত্বে ছিলেন অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার, ২০ জন ডিসি এবং ৪০ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিক। শহরজুড়ে টহল চালায় ন’টি পিসিআর ভ্যান এবং তিনটি কুইক রেসপন্স টিম।

নজরদারি আরও শক্ত করতে শহরের বিভিন্ন জায়গায় পুলিশ পিকেট বসানো হয়। ১৯টি সাধারণ পুলিশ পিকেটের পাশাপাশি মেট্রো স্টেশনে ২৫টি পিকেট রাখা হয়। বাজার ও শপিং মলগুলিতেও ২৪টি পিকেট মোতায়েন করা হয়। কালীঘাট মন্দির-সহ বিভিন্ন ধর্মীয় স্থানেও বিশেষ নজরদারি ছিল।

শহরের ২৩টি গুরুত্বপূর্ণ রাস্তায় নাকা চেকিং চালানো হয়। অতিরিক্ত সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হয়। শুক্রবার রাত থেকেই দফায় দফায় রেড রোড এবং আশপাশের এলাকায় তল্লাশি চালায় পুলিশ। কাজে নামানো হয় পুলিশ কুকুর এবং বম্ব স্কোয়াড। নাশকতা ঠেকাতে দর্শকদের মধ্যেও সাদা পোশাকে পুলিশকর্মীদের মোতায়েন করা হয়। দর্শকদের গতিবিধির উপরও নজর রাখা হয়। শহরের বিভিন্ন হোটেলেও তল্লাশি চলে।

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের জন্য রেড রোড ও ময়দান সংলগ্ন একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। সব মিলিয়ে বন্দে মাতরমের ঐতিহাসিক পরিবেশনা, বর্ণাঢ্য কুচকাওয়াজ এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রেড রোডে পালিত হল স্বাধীনতা দিবস।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More