Rejinagar Byelection: কথা হয়েছে মমতার সঙ্গে! দাবি করে রেজিনগরে দিদির প্রার্থীও তুলে নিচ্ছেন মনোনয়ন, রবিউল বললেন..

রবিউল জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথা হয়েছে।

Published on: Sep 19, 2026, 12:55:51 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

নন্দীগ্রামের পর রেজিনগর উপনির্বাচনেও বড় ধাক্কা খেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেজিনগর উপনির্বাচনেও তাঁর তরফের প্রার্থী রবিউল আলম চৌধুরী তুলে নিচ্ছেন নিজের মনোনয়ন। এদিন এই বিষয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন রবিউল। তিনি জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথা হয়েছে।

কথা হয়েছে মমতার সঙ্গে! দাবি করে রেজিনগরে দিদির প্রার্থীও তুলে নিচ্ছেন মনোনয়ন’ (ছবি সৌজন্যে তৃণমূল কংগ্রেস)
কথা হয়েছে মমতার সঙ্গে! দাবি করে রেজিনগরে দিদির প্রার্থীও তুলে নিচ্ছেন মনোনয়ন’ (ছবি সৌজন্যে তৃণমূল কংগ্রেস)

‘দলের নতুন প্রতীক হয়েছে। কর্মীদের মাঠে নামানো যাচ্ছে না। চাপ সৃষ্টি করা হচ্ছে। অনেককে গ্রেফতারও করা হয়েছে। তা হলে আমরা ভোটে লড়ব কী করে? সেই কারণেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’ এমনই দাবি করে রবিউল আলম চৌধুরী জানিয়েছেন রেজিনগরের ভোটপর্ব থেকে তিনি নিজের নাম সরিয়ে নেবেন। ফলত, নন্দীগ্রামের পর রেজিনগর উপনির্বাচনেও আপাতত কোনও প্রার্থী থাকছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের তরফে। এই বিষয়ে এখনও তৃণমূলের তরফে কিছু জানা যায়নি।

রবিউল জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথা হয়েছে। ঠিক কী বলেছেন দিদি? প্রশ্ন উঠতেই রবিউল বলছেন, দিদি বলেছেন, ‘যেটা ভালো হয় দেখো।’শনিবার সকালে মনোনয়ন প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন করার উদ্দেশে বহরমপুরে রওনা দেন রবিউল। এর ফলে উপনির্বাচনে রাজ্যের দুই কেন্দ্রেই মমতার কোনও প্রতিনিধি রইলেন না।

রবিউল বলছেন , নতুন প্রতীক এত কম সময়ের মধ্যে কর্মী এবং সমর্থকদের চেনাতেও তাঁর সমস্যা হবে। মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্তের অন্যতম কারণ সেটিও। প্রসঙ্গত, সদ্য, দুই তরফের তৃণমূলের প্রতীক ও নাম অন্তর্বর্তী নির্দেশে, উপনির্বাচনের আগে ফ্রিজ করেছে নির্বাচন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন পায়ে ফুটবল প্রতীক। তাঁর তরফের দলের নাম হয়েছে, ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’। এই প্রেক্ষাপটে শুক্রবার নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরের প্রার্থী সঞ্চিতা সরে আসেন ভোটের লড়াই থেকে। এরপর শনিবার রেজিনগরে মমতার প্রার্থী রবিউলও সেই সুর নিয়েই বার্তা দিয়েছেন।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More