TMC Latest update: তৃণমূলের ২০ সাংসদ ঘিরে দিল্লি সরগরম! রাজ্যে ফিরহাদ-ঋতব্রত বৈঠক? কী নিয়ে মুখ খুললেন বিরোধী দলনেতা!
‘ইচ্ছার ঐক্য আজ দিল্লি…’ ইঙ্গিতবহ বার্তা ঋতব্রতর।
এনডিএর অন্তর্গত হতে চেয়ে তৃণমূলের ২০ সাংসদ ইতিমধ্যেই লোকসভার স্পিকারের কাছে দিয়েছেন চিঠি। যে মুহূর্তে ইন্ডি জোটের মিটিংএ দিল্লিতে হাজির রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঠিক সেই সময়ই দিল্লির রাজনীতিতে ঝড় তুলে কাকলি ঘোষ দস্তিদার সহ তৃণমূলের ২০ সাংসদ এনডিএর সঙ্গে এক রাস্তায় চলার আর্জি জানিয়েছেন। এদিকে, ঘাসফুলের অন্দরের রাজনীতিতে দিল্লি যখন সরগরম, তখন রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত বিধায়ক ফিরহাদ হাকিম,ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন বলে খবর। একাধিক মিডিয়া রিপোর্টের দাবি এই সাক্ষাৎ বিধানসভায় হয়।

তৃণমূলের বিদ্রোহী শিবিরে থাকা সন্দীপন সাহার সঙ্গে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে মঙ্গলবার যান ফিরহাদ হাকিম। দু’জনের কী কথা হয়েছে তাঁদের, তা এখনও জানা যায়নি। তবে দিল্লিতে যখন মঙ্গলের দুপুরে তৃণমূলের সংসদীয় দলে বিরাট ফাটল দেখা দিতে শুরু করেছে, তখনই এই ঘটনা ঘটে যায়, বলে জানা যাচ্ছে। এই বৈঠক নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা ফিরহাদ হাকিমের তরফে কোনও মন্তব্য উঠে আসেনি।
এদিকে,তৃণমূলের সাংসদ সুখেন্দু শেখর রায়ের ইস্তফা নিয়ে মুখ খোলেন ঋতব্রত। তিনি বলেন, ‘সুখেন্দুদার কথায় আমরা সহমত। গণতান্ত্রিক দেশে মানুষের সিদ্ধান্ত গ্রহণের অধিকার আছে। ইচ্ছার ঐক্য আজ দিল্লি অবধি পৌঁছেছে।’ এদিকে, সুখেন্দু শেখর রায় আরজিকর ইস্যু সহ বিভিন্ন বিষয়ে হয়েছেন সরব। অন্যদিকে, দলের পরিস্থিতি নিয়ে ঋতব্রত বলেন, ‘সুখেন্দুদা যা বাস্তব, তা বলেছেন।… এই সংখ্যা আরও বাড়বে। ইচ্ছা সংক্রামিত হচ্ছে। কলকাতা-দিল্লির দূরত্ব দেখুন।’ ঋতব্রত বলেন, ‘আজ ধৈর্য ধরে দেখুন এক ঘণ্টা, দুই ঘণ্টা বাদে কী হবে। প্রলয় বন্ধ হয় না। শিক্ষা নেবেন কিনা সেটাই দেখার।’ এদিকে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের বিরোধী দলনেতা করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত তৃণমূল পরিষদীয় নেতা শোভনদেব চট্টোপাধ্যায়।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


