Nirmal Ghosh arrested in RG Kar Case: RG করের শ্মশান ফাইল খুলতেই গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক, লুকিয়েছিল ওড়িশায়
Nirmal Ghosh arrested in RG Kar Case: অভয়ার দেহ দ্রুত পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় ওড়িশা থেকে গ্রেফতার হলেন পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। আরজি কর কাণ্ডে নতুন করে এফআইআর দায়েরের পরই ওড়িশায় গা-ঢাকা দিয়েছিলেন।
Nirmal Ghosh arrested in RG Kar Case: আরজি কর কাণ্ডে গ্রেফতার করা হল পানিহাটির প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক নির্মল ঘোষ। সূত্রের খবর, ওড়িশা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের নির্যাতিতা চিকিৎসকের দেহ দ্রুত সৎকার করে দেওয়ার অভিযোগ উঠেছিল। অভিযোগ উঠেছিল যে প্রমাণ লোপাটের জন্যই সেই কাজ করা হয়েছিল। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। রবিবার (৯ অগস্ট - আরজি করের নির্যাতিতা তরুণী চিকিৎসকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী) মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নতুন করে এফআইআর দায়েরের নির্দেশ দেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে। পরদিনই খড়দা থানায় নির্মল, তৎকালীন স্থানীয় পুর কাউন্সিলর সোমনাথ দে এবং প্রতিবেশী সঞ্জীব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অভয়ার বাবা। আর তার তিনদিনের মাথায় গ্রেফতার করা হয়েছে নির্মলকে।

ওড়িশায় গা-ঢাকা, নয়া সিমকার্ড ব্যবহার নির্মল ঘোষের
পুলিশ সূত্রে খবর, খড়দা থানায় নতুন করে এফআইআর দায়েরের পরই পালিয়ে গিয়েছিলেন পানিহাটির প্রাক্তন বিধায়ক। গা-ঢাকা দেন ওড়িশায়। পুলিশ যাতে ধরতে না পারে, সেজন্য ব্যবহার করছিলেন নতুন সিমকার্ড। সেখান থেকে হাতেগোনা ঘনিষ্ঠ কয়েকজনের সঙ্গে যোগাযোগ রেখে চলছিলেন। শেষপর্যন্ত ওই সিমকার্ডের টাওয়ার লোকেশন ধরেই নির্মলকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে ওড়িশার হোটেল থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ রাতেই কলকাতায় আনা হবে নির্মলকে
সূত্রের খবর, আজ ওড়িশার স্থানীয় আদালতে পেশ করা হবে নির্মলকে। সেখান থেকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আজ রাতের মধ্যেই তাঁকে কলকাতায় নিয়ে এসে শুক্রবার আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে খবর।
‘ভিআইপি দেহ’ আসছে, অভিশপ্ত রাতে বার্তা শ্মশানে
এমনিতে নির্মলদের বিরুদ্ধে প্রথম থেকেই অভিযোগ তুলে আসছে অভয়ার পরিবার। শ্মশানের কর্মীদের দাবি, ২০২৪ সালের ৯ অগস্টের সেই অভিশপ্ত রাতে বার্তা দেওয়া হয়েছিল যে 'ভিআইপি দেহ' আসছে। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। পরবর্তীতে অভয়ার দেহ যখন আনা হয়েছিল, তখন চুল্লিতে আরও একটি দেহ ছিল। আর অপেক্ষায় ছিল আরও দুটি পরিবার। 'ভিআইপি দেহ' বলে আগে দাহ করে দেওয়া হয়েছিল অভয়ার দেহ।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


