RRB Railways Jobs 2026: রেলে গ্রুপ 'ডি' নিয়োগে ২১,৯৯৭ পদে আবেদন শুরু, কী কী বিষয় মাথায় রাখতে হবে?

রেলের গ্রুপ ‘ডি’ পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। ২১,৯৯৭টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (আরআরবি) তরফে। আজ থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। 

Published on: Jan 31, 2026, 09:17:03 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রেলের গ্রুপ ‘ডি’ পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। ২১,৯৯৭টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (আরআরবি) তরফে। আজ থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। আগামী ২ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। জমা দেওয়া আবেদনের জন্য ফি দেওয়ার শেষ তারিখ হল আগামী ৪ মার্চ। আবেদন ফর্মে সংশোধন করার উইন্ডো খোলা থাকবে ৫ মার্চ থেকে ১৪ মার্চ পর্যন্ত। আরআরবির তরফে জানানো হয়েছে, প্রার্থীরা শুধুমাত্র একটি রেলওয়ে জোনের জন্য আবেদন করতে পারবেন। আপনি যদি একাধিক রেলওয়ে জোনের জন্য আবেদন করেন, তবে ফর্ম প্রত্যাখ্যান করা হবে। আপনি যদি একই আরআরবিতে একাধিক পদের জন্য আবেদন করেন, তবে আপনাকে আলাদাভাবে আবেদন করতে হবে না। নাহলে ফর্ম বাতিল হয়ে যাবে

রেলের গ্রুপ ‘ডি’ পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Indian Railways)
রেলের গ্রুপ ‘ডি’ পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Indian Railways)

রেলওয়ে গ্রুপ 'ডি' নিয়োগের বয়সসীমা কত?

প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩৩-র মধ্যে হবে। নিয়ম অনুযায়ী, অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমায় তিন বছর ছাড় দেওয়া হবে। তফসিলি জাতি এবং তফসিলি জনজাতিভুক্ত প্রার্থীদের পাঁচ বছর বয়সসীমায় ছাড় দেওয়া হবে। ২০২৬ সালের ১ জানুয়ারির নিরিখে বয়সের সীমা নির্ধারণ করা হবে বলে আরআরবির তরফে জানানো হয়েছে।

রেলওয়ে গ্রুপ ‘ডি’-র নির্বাচন কীভাবে হবে?

সিঙ্গল স্টেজ কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) এবং ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্টের (পিইটি) ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হবে। সিবিটিতে সফল প্রার্থীদের পিইটিতে ডাকা হবে। সিবিটি মাত্র একটি ধাপে হবে। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন (নথি যাচাই) ও মেডিক্যাল থাকবে।

রেলওয়ে গ্রুপ ‘ডি’-র সিবিটির প্যাটার্ন কী?

লিখিত পরীক্ষার প্যাটার্ন গতবারের মতো একই রাখা হয়েছে। কোনও পরিবর্তন করা হয়নি। সিবিটি ৯০ মিনিটের হবে। মোট ১০০টি প্রশ্ন থাকবে। সাধারণ বিজ্ঞান এবং গণিত থেকে ২৫-২৫টি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে ৩০টি প্রশ্ন এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ২০টি প্রশ্ন আসবে। নেগেটিভ মার্কিং: আরআরবি গ্রুপ ‘ডি’ সিবিটিতে প্রতিটি ভুল উত্তরের জন্য এক-তৃতীয়াংশ নম্বর কেটে নেওয়া হবে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More