RSS Magazine caution to BJP: 'যদি ২% লোকও মনে করেন যে BJP হল TMC-র রেপ্লিকা, তবে ৯০% ভোটারই সরে যাবেন', বলল আরএসএস

RSS Magazine caution to BJP: 'ভালো' তৃণমূল নেতাদের ভিড়ের মধ্যেই বঙ্গ বিজেপিকে সতর্ক করা হল আরএসএসের ম্যাগাজিন স্বস্তিকার তরফে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, 'যদি ২% লোকও মনে করেন যে BJP হল TMC-র রেপ্লিকা, তবে ৯০% ভোটারই সরে যাবেন।'

Published on: Aug 30, 2026, 22:52:06 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

RSS Magazine caution to BJP: 'ভালো' তৃণমূল এবং 'খারাপ' তৃণমূলের জটের মধ্যে বিজেপিকে সতর্ক করল আরআরএসের সাপ্তাহিক ম্যাগাজিন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) তরফে বাংলায় যে সাপ্তাহিক ম্যাগাজিন (স্বস্তিকা) প্রকাশ করা হয়, তার ১৭ অগস্টের সংস্করণের একটি প্রতিবেদনে বলা হয়েছে, 'স্রেফ দু'শতাংশ ভোটারও যদি মনে করেন যে ১৫ বছর ধরে রাজ্যে শাসন করা গুন্ডাদের (তৃণমূল কংগ্রেস) রেপ্লিকা হয়ে উঠেছে বিজেপি, তাহলে বিজেপির থেকে সরে যাবে ৯০ শতাংশ ভোটারই।'

'ভালো' তৃণমূল নেতাদের সঙ্গে বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
'ভালো' তৃণমূল নেতাদের সঙ্গে বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

'বিজেপিকে টেক্কা দেওয়ার মতো দল নেই বাংলায়, কিন্তু….'

সেই রেশ ধরে বিজেপিকে সতর্ক করে আরএসএসের ম্যাগাজিনে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে বর্তমানে পদ্মশিবিরকে টেক্কা দেওয়ার মতো শক্তি নেই কোনও রাজনৈতিক দলেরই। বিজেপির ধারেকাছে কোনও দল আসেনি। বিজেপিকে ন্যূনতম টক্কর দেওয়ার মতো কোনও বিরোধী দল নেই পশ্চিমবঙ্গে। কিন্তু তা বলে বিজেপির উপরে যে কোনও চাপ নেই, সেটা মোটেও নয়। কারণ মানুষের চাপ সামলাতে হচ্ছে বিজেপিকে। সেই চাপটা অন্য যে কোনও রাজনৈতিক দলের থেকে অনেক বেশি বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।

আরও পড়ুন: Babughat-Mayapur Ferry and Tourism: বাবুঘাট থেকে ফেরিতে মায়াপুর! জলপথ পর্যটনে জুড়বে চন্দননগর-শ্রীরামপুর-ব্যারাকপুর

তৃণমূলের ‘ভালো’ নেতা খুঁজে পাওয়া নিয়ে সতর্কতা RSS-র

এমনিতে এবার পশ্চিমবঙ্গে যে বিধানসভা ভোট হয়েছে, তা দেখে রাজনৈতিক মহল একটা বিষয় নিশ্চিত যে তৃণমূলকে বর্জন করেছেন মানুষ। তৃণমূলের উপরে বীতশ্রদ্ধ হয়ে ভোট দিয়েছেন তাঁরা। কিন্তু নির্বাচনের পরে তৃণমূলে যত বেশি ‘ভালো’ নেতা খুঁজে পাচ্ছে বিজেপি, তত যেন হতাশা বাড়ছে একাংশের মধ্যে। সেই পরিস্থিতিতে আরএসএসের সাপ্তাহিক ম্যাগাজিনে বিজেপিকে সতর্কতবার্তা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Bengal Industrial Projects Update: বাংলায় ১,৬০০ কোটি ঢালছে নেওয়াটিয়া, IT-র জন্য আরও জমি LTM-কে, আদানির নজরে কল্যাণী

'বিজেপিতে যে ৫% গুন্ডা ঢুকে গিয়েছে, তাদের ছেঁটে ফেলতে হবে'

ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিজেপির ভিতরে পাঁচ শতাংশ যে গুন্ডা ঢুকে গিয়েছে, তাদের ছেঁটে ফেলতে হবে। নাহলে অবিশ্বাসের বাতাবরণ তৈরি হতে পারে বলে দাবি করা হয়েছে। তবে বিজেপি যেভাবে তোলাবাজি ও দলবিরোধী কাজের জন্য ২৫০ জনের মতো লোককে চিহ্নিত করেছে, তারও প্রশংসা করা হয়েছে ওই প্রতিবেদনে। সেই রেশ ধরে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসের মতো নেতাদের ক্ষেত্রে জাতীয় রাজনীতির বিষয়টি মাথায় রাখার কথা বলা হয়েছে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More