Salt Lake Parking Zones: গাড়ি রাখা যাবে সহজেই! সল্টলেকে বাড়ল ‘পার্কিং জোন’, কত ভাড়া? রইল টাকার তালিকা

সল্টলেকে পার্কিং জোনের সংখ্যা আরও বৃদ্ধি পেল। যেখানে টাকা দিয়ে গাড়ি বা বাইক পার্কিং করতে হবে। বিধাননগর পুরনিগম কর্তৃপক্ষের তরফে যে নয়া তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে নতুন করে আটটি জায়গা যুক্ত করা হয়েছে। বাদ পড়েছে পুরনো চারটি জায়গা।

Published on: Jan 12, 2026, 19:58:17 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সল্টলেকে পার্কিং জোনের সংখ্যা আরও বৃদ্ধি পেল। যেখানে টাকা দিয়ে গাড়ি বা বাইক পার্কিং করতে হবে। বিধাননগর পুরনিগম কর্তৃপক্ষের তরফে যে নয়া তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে নতুন করে আটটি জায়গা যুক্ত করা হয়েছে। বাদ পড়েছে পুরনো চারটি জায়গা। অর্থাৎ এই মুহূর্তে সবমিলিয়ে সল্টলেকের ১৮টি জায়গাকে ‘ফি পার্কিং জোন’ হিসেবে চিহ্নিত করে দেওয়া হয়েছে। যেখানে টাকা দিয়ে নির্দিষ্ট সময়ের জন্য গাড়ি রাখা যাবে। সেইসঙ্গে পুরনিগম কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, কোনও স্কুলের গেটের সামনে পার্কিং করতে দেওয়া হবে না। তবে পড়ুয়াদের গাড়ি থেকে নামানো এবং তোলার জন্য সময় দেওয়া হবে। সেজন্য ১৫ মিনিট বরাদ্দ থাকবে বলে বিধাননগর পুরনিগম কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।

সল্টলেকে পার্কিং জোনের সংখ্যা বৃদ্ধি পেল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে করুণ শর্মা/হিন্দুস্তান টাইমস)
সল্টলেকে পার্কিং জোনের সংখ্যা বৃদ্ধি পেল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে করুণ শর্মা/হিন্দুস্তান টাইমস)

কোন গাড়ির পার্কিং ফি কত ধার্য করা হয়েছে?

১) চার-চাকা গাড়ির পার্কিং ফি: নিয়ম অনুযায়ী, চার-চাকা গাড়ির ক্ষেত্রে প্রথম ঘণ্টায় খরচ পড়বে ২০ টাকা। তারপর থেকে প্রতি ঘণ্টায় ১৫ টাকা দিতে হবে।

২) বাইকের পার্কিং ফি: আবার দু'চাকা গাড়ির ক্ষেত্রে প্রথম ঘণ্টায় পার্কিং ফি বাবদ গুনতে হবে ২০ টাকা। তারপর প্রতি ঘণ্টার জন্য পাঁচ টাকা দিতে হবে চালকদের।

৩) বাস বা লরির পার্কিং ফি: বাস বা ট্রাকের ক্ষেত্রে স্বভাবতই টাকার অঙ্কটা কিছুটা বেশি রাখ হয়েছে। প্রথম ঘণ্টায় পার্কিং ফি ধার্য করা হবে ৫০ টাকা। তারপর থেকে প্রতি ঘণ্টার জন্য বাস বা ট্রাক চালকদের ৩৫ টাকা দিতে হবে।

তারইমধ্যে যাঁরা পার্কিং জোনের দায়িত্বে থাকবেন, তাঁদের সুবিধার জন্যও একটি অ্যাপের ব্যবস্থা করেছে বিধাননগর পুরনিগম কর্তৃপক্ষ। সূত্রের খবর, যে পার্কিং জোনের দায়িত্বে যিনি থাকবেন, তাঁকে সেই অ্যাপ ডাউনলোড করতে হবে, যাতে কতগুলি গাড়ি ঢুকছে, কতগুলি বেরিয়ে যাচ্ছে, সেটা গোনা যায়।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More