Saraswati Puja 2026: 'ভাবো, ভাবা প্র্যাকটিস করো' থেকে আধুনিকতার ছোঁয়া- বাংলা মেতে উঠল সরস্বতী পুজোয়
সরস্বতী পুজোয় মেতে উঠেছে পশ্চিমবঙ্গ। রাজ্যজুড়ে স্কুল, কলেজ-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মা সরস্বতীর আরাধনা করা হচ্ছে। কোথাও সাবেকিয়ানার ছোঁয়া দেখা গিয়েছে। কোথাও আবার আধুনিকতায় জোর দেওয়া হয়েছে।
সরস্বতী পুজোয় মেতে উঠেছে পশ্চিমবঙ্গ। রাজ্যজুড়ে স্কুল, কলেজ-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মা সরস্বতীর আরাধনা করা হচ্ছে। কোথাও সাবেকিয়ানার ছোঁয়া দেখা গিয়েছে। কোথাও আবার আধুনিকতায় জোর দেওয়া হয়েছে। কোথাও থিম ভাবনায় অভিনবত্বের ছোঁয়া দেখা গিয়েছে। সবমিলিয়ে একেবারে সরস্বতী পুজো উপভোগ করছেন সকলে।

'ভাবো, ভাবো, ভাবা প্র্যাকটিস করো', বার্তা হিন্দু স্কুলে
বাগদেবীর আরাধনায় মেতে উঠেছে কলকাতার হিন্দু স্কুল। কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী স্কুলের সরস্বতী পুজোয় এবার বার্তা দেওয়া হয়েছে, 'ভাবো, ভাবো, ভাবা প্র্যাকটিস করো।' ঋত্বিক ঘটকের সেই অমোঘ উক্তি মণ্ডপের পাশেই লিখে রাখা হয়েছে। স্কুল ভবনের ভিতরে তুলে ধরা হয়েছে প্রবাদপ্রতিম পরিচালকের একাধিক অসামান্য সৃষ্টি। আবার মণ্ডপের উল্টোদিকেই একটি ছাত্রদের শিল্পকলা তুলে ধরা হয়েছে। কেউ নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি এঁকেছে। কেউ আবার মা সরস্বতীর প্রতিরূপ তৈরি করেছে।
আকর্ষণীয় থিম, আবেগের মধ্যে দিয়েই পুজো অধ্যাপকের বাড়িতে
ধুমধাম করে সরস্বতী পুজোর আয়োজন করা হল বোটানির অধ্যাপক ঋত্বিক আচার্যের বাড়িতে। আজ সকাল-সকাল পুজো করা হয়। আসেন পড়ুয়ারাও। সকলে মিলে অঞ্জলিও দেন। মায়ের স্নিগ্ধ চোখে মুগ্ধ হয়ে যান সকলেই। এবার মায়ের প্রতিমা গড়েছেন তিনকড়ি পোদ্দার। আলোর জাদুতে মাতিয়ে তুলেছেন চন্দ্রনাথ ঘোষ। আর যে ‘ফেলে আসা ছেলেবেলা স্বপ্ন রঙিন’ থিম ফুটিয়ে তোলা হয়েছে, সেটার মূলে আছে ছন্নছাড়া।
সাবেকিয়ানার সঙ্গে আধুনিকতার মিশেল নবদ্বীপের হিন্দু স্কুলে
সাবেকিয়ানার ঐতিহ্য ধরে রেখেই এবার সরস্বতী পুজোয় কিছুটা আধুনিকতার ছোঁয়ায় স্নিগ্ধ হয়ে উঠেছে নবদ্বীপের হিন্দু স্কুল। ফুটিয়ে তোলা হয়েছে বাংলার ঐতিহ্যবাহী আল্পনা শিল্প। এমনকী পুরস্কারও জিতে নিয়েছে স্কুল। সবথেকে বড় কথা, পড়ুয়ারা মেতে উঠেছে আনন্দে।
তাছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবক সংস্থার তরফেও সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে। নিউ ব্যারাকপুরে শৈশব নামে একটি সংস্থার তরফে আয়োজিত সেই পুজোয় মেতে ওঠে খুদেরা। সেইসঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্তে সরস্বতী পুজোয় মেতে উঠেছে আপামর বাঙালি।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


