Chorbagan stampede: প্রশিক্ষণই ছিল না নিরাপত্তারক্ষীদের! চোরবাগান বিপর্যয়ে সিটের জেরায় বিস্ফোরক তথ্য
Chorbagan stampede: দুর্গাপুজোর একেবারে সূচনালগ্নে উত্তর কলকাতার চোরবাগান পুজোমণ্ডপে অতিরিক্ত ভিড়ের জেরে পদপিষ্ট হয়ে ১৯ জনের প্রাণহানির ঘটনা ঘটেছিল। এই ঘটনার তদন্তে লালবাজারের ‘সিট’ গুরুত্ব দিয়েছে ঘটনাস্থলে থাকা পুলিশকর্মী ও আধিকারিক এবং বেসরকারি নিরাপত্তারক্ষীদের বক্তব্যের উপর।
Chorbagan stampede: চোরবাগানে দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। প্রায় ৬০ জন বেসরকারি নিরাপত্তারক্ষী চোরবাগানে ভিড় নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন। কিন্তু কারও কোনও প্রশিক্ষণই ছিল না! এমনকী, তাঁদের মধ্যে কারওরই আগে পুজোয় ভিড় নিয়ন্ত্রণের কোনও অভিজ্ঞতা ছিল না। তাঁরা কেউ পেশাদার নিরাপত্তারক্ষীও নন। এই অনভিজ্ঞ ব্যক্তিদের দিয়েই চোরবাগানে বিপুল সংখ্যক দর্শনার্থীর ভিড় সামলানোর পরিকল্পনা করেছিলেন পুজো উদ্যোক্তারা। পুজোর সময় চোরবাগানের বিপর্যয়ের ঘটনায় প্রায় ১০০ জন বেসরকারি নিরাপত্তারক্ষী ও পুলিশকে জিজ্ঞাসাবাদ করে এই চাঞ্চল্যকর তথ্য পেয়েছে লালবাজারের ‘সিট।’

একই সঙ্গে নিরাপত্তারক্ষী ও পুলিশের কাছ থেকে গোয়েন্দারা জেনেছেন, মণ্ডপের প্রস্থান গেট থেকে লোহার গেটের মধ্যবর্তী প্রায় কুড়ি ফুট জায়গায় কোনও পুলিশকর্মী বা বেসরকারি নিরাপত্তারক্ষী ছিলেন না। চোরবাগানের বিপর্যয়ের কারণ হিসাবে এগুলিও সামনে আনছেন গোয়েন্দারা। দুর্গাপুজোর একেবারে সূচনালগ্নে উত্তর কলকাতার চোরবাগান পুজোমণ্ডপে অতিরিক্ত ভিড়ের জেরে পদপিষ্ট হয়ে ১৯ জনের প্রাণহানির ঘটনা ঘটেছিল। এই ঘটনার তদন্তে লালবাজারের ‘সিট’ গুরুত্ব দিয়েছে ঘটনাস্থলে থাকা পুলিশকর্মী ও আধিকারিক এবং বেসরকারি নিরাপত্তারক্ষীদের বক্তব্যের উপর। এখনও পর্যন্ত ৬০ জন বেসরকারি নিরাপত্তারক্ষী ও ৪০ জন পুলিশকর্মী ও আধিকারিককে লালবাজারের গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করেছেন। বেসরকারি নিরাপত্তারক্ষী নিয়োগের পদ্ধতি নিয়েও বহু প্রশ্ন উঠেছে। পুলিশ জেনেছে, চোরবাগানের পুজো উদ্যোক্তারা বেসরকারি নিরাপত্তারক্ষীদের নিয়োগ করেছিলেন দুই ব্যক্তির মাধ্যমে। ওই দু’জনই একসঙ্গে একটি সংস্থা চালান।
এর আগেও ওই সংস্থাটি থেকেই নিরাপত্তারক্ষী নিয়োগ করেছিলেন চোরবাগানের পুজো উদ্যোক্তারা। সংস্থার দুই কর্তা পুজোর আগে গিরিশ পার্ক, জোড়াসাঁকো-সহ মধ্য কলকাতার বিভিন্ন জায়গা থেকে লোক নিয়োগ করেন। জেরার মুখে বেসরকারি নিরাপত্তারক্ষীরা পুলিশকে জানান, তাঁরা বিভিন্ন পেশায় রয়েছেন। কিন্তু তাঁদের প্রায় কারও বেসরকারি নিরাপত্তারক্ষীর কাজ করা অথবা পুজোর ভিড় নিয়ন্ত্রণের কোনও অভিজ্ঞতাই নেই। পুজোর সময় কিছু রোজগারের টোপ দিয়ে তাঁদের চোরবাগানের ভিড় সামলাতে বলা হয়। অথচ তাঁদের কোনও প্রশিক্ষণ দেওয়া হয়নি। শুধু তাঁদের বলা হয়েছিল, মণ্ডপের ভিতর দাঁড়িয়ে থাকতে হবে। দর্শনার্থীরা যাতে লাইন করে প্রতিমা দর্শন করেন, সেদিকে নজর রাখতে হবে। যাতে কেউ ছবি বা সেলফি তুলে বেশিক্ষণ না দাঁড়ান ও দর্শনার্থীরা যাতে তাড়াতাড়ি বেরিয়ে যান, তা দেখতে হবে। কিন্তু দর্শনার্থীরা যদি বাইরে বের হতে না চান, তবে কী করতে হবে, কিছুই বোঝানো হয়নি। চোরবাগানের মণ্ডপের প্রস্থান গেট থেকে লোহার গেট পর্যন্ত মধ্যবর্তী জায়গায় প্রায় কুড়ি ফুট জায়গা রয়েছে। মণ্ডপের ভিতর ও লোহার গেটের বাইরে পুলিশ ও বেসরকারি নিরাপত্তারক্ষী থাকলেও ওই মধ্যবর্তী জায়গাটিতে কেউ ছিল না। বিপর্যয়ের আগে বৃষ্টির মধ্যে দর্শনার্থীরা বাইরে বের হতে চাইছিলেন না। প্রবেশ গেট দিয়েও তখন দৌড়ে অতিরিক্ত লোক মণ্ডপে প্রবেশ করে।
E-Paper

