WB Trains Additional Stoppages: একাধিক ট্রেনের স্টপেজ বাড়ল বাংলায়! কোনটি কোথায় দাঁড়াবে? রইল ৭২টির পুরো তালিকা
পশ্চিমবঙ্গের একাধিক স্টেশনে বাড়ল একগুচ্ছ ট্রেনের স্টপেজ। দু'দিনের পশ্চিমবঙ্গ সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেন ও ন'টি অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন, সেই আবহেই ওই তালিকা সামনে আনা হল।
বন্দে ভারত স্লিপার থেকে অমৃত ভারত এক্সপ্রেস - দু'দিনের পশ্চিমবঙ্গ সফরে একগুচ্ছ ‘হাইপ্রোফাইল’ ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ ও আগামিকাল মিলিয়ে সেইসব ট্রেনের সূচনা করবেন। তাছাড়াও পশ্চিমবঙ্গের ট্রেনযাত্রীদের আরও সুখবর দিয়েছে ভারতীয় রেল। রেলওয়ে বোর্ডের তরফে পূর্ব রেল এবং দক্ষিণ-পূর্ব রেলের কাছে পাঠানো চিঠিতে জানানো হয়েছে যে পরীক্ষামূলকভাবে পশ্চিমবঙ্গের কয়েকটি স্টেশনে একাধিক এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন দাঁড়াবে বলে জানানো হয়েছে। সেইসঙ্গে দার্জিলিঙের সাংসদ রাজু বিস্ত জানিয়েছেন, উত্তরবঙ্গের কয়েকটি স্টেশনেও একাধিক ট্রেনের বাড়তি স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হচ্ছে।

উত্তরবঙ্গের কোন কোন স্টেশন পেল বাড়তি স্টপেজ?
১) নকশালবাড়ি স্টেশনে দাঁড়াবে ১৫৪৮৩/১৫৪৮৪ আলিপুরদুয়ার-দিল্লি এক্সপ্রেস।
২) বাগডোগরা স্টেশনে দাঁড়াবে দিঘা-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস।
৩) বাতাসি স্টেশনে দাঁড়াবে ৭৫৭০৫/৭৫৭০৬ রাধিকাপুর-শিলিগুড়ি এক্সপ্রেস।
৪) অধিকারী স্টেশনে দাঁড়াবে ৭৫৭০৫/৭৫৭০৬ রাধিকাপুর-শিলিগুড়ি এক্সপ্রেস।
৫) অধিকারী স্টেশনে দাঁড়াবে ১৫৪৬৩/১৫৪৬৪ বালুরঘাট-শিলিগুড়ি এক্সপ্রেস।
আর কোন কোন স্টেশনে পরীক্ষামূলক স্টপেজ দেওয়া হচ্ছে?
পরীক্ষামূলকভাবে স্টপেজ দেওয়া হচ্ছে
রেলওয়ে বোর্ডের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যে যে স্টেশনগুলিতে বাড়তি স্টপেজ দেওয়া হচ্ছে, সেখানে কত টিকিট বিক্রি হচ্ছে, সেটার উপরে নজর রাখতে হবে। সংশ্লিষ্ট মহলের মতে, ওই স্টেশনগুলিতে কত টিকিট বিক্রি হচ্ছে, সেটার ভিত্তিতে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে যে কোন কোন স্টেশনেকোন কোন ট্রেনের স্থায়ীভাবে স্টপেজ থাকবে।
কোন কোন ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী?
১) নিউ জলপাইগুড়ি-তিরুচিলাপল্লি অমৃত ভারত এক্সপ্রেস।
২) এসএমভিটি বেঙ্গালুরু-আলিপুরদুয়ার অমৃত ভারত এক্সপ্রেস।
৩) আলিপুরদুয়ার-পানভেল অমৃত ভারত এক্সপ্রেস।
৪) ডিব্রুগড়-গোমতী নগর অমৃত ভারত এক্সপ্রেস।
৫) কামাখ্যা-রোহতক অমৃত ভারত এক্সপ্রেস।
৬) হাওড়া-আনন্দ বিহার টার্মিনাল অমৃত ভারত এক্সপ্রেস।
৭) শিয়ালদা-বেনারস অমৃত ভারত এক্সপ্রেস।
৮) নিউ জলপাইগুড়ি-নাগেরকোল অমৃত ভারত এক্সপ্রেস।
৯) সাঁতরাগাছি-তাম্বরম অমৃত ভারত এক্সপ্রেস।
১০) হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেন।
১১) রাধিকাপুর-এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস।
১২) বালুরঘাট-এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


