Shab-e-Barat firecracker rule: শবেবরাতে এই ৮ ঘণ্টা বাজি ফাটানো যাবে না! নির্দেশ হাইকোর্টের, কীসে নিষেধাজ্ঞা?

শবেবরাতে আট ঘণ্টা বাজি ফাটানো যাবে না। সেই বিষয়টি নিশ্চিত করার জন্য রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং পুলিশকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। কড়া নির্দেশ দেওয়া হয়েছে। আর কোন কোন বিষয়ের উপরে নিষেধাজ্ঞা জারি করা হল? 

Published on: Feb 3, 2026, 09:13:08 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

শবেবরাতে যেন কোনও বেআইনি অবৈধ এবং বিপজ্জনক আতসবাজি ব্যবহার না হয় - সেই বিষয়টি নিশ্চিত করার জন্য রাজ্য সরকারকে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সেইসঙ্গে হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে যে রাত ১০ টা থেকে ভোর ছ'টা পর্যন্ত কোনওরকম আতসবাজি ফাটানো যাবে না। পুরো বিষয়টি নিয়ে পরবর্তী শুনানির আগে পুলিশকে 'অ্যাকশন টেকেন রিপোর্ট' জমা দিতে হবে। যে মামলার বিষয়টি আগামী এপ্রিলের মাসিক শুনানির তালিকায় নথিভুক্ত থাকবে বলে জানিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

শবেবরাতে আট ঘণ্টা বাজি ফাটানো যাবে না, নির্দেশ কলকাতা হাইকোর্টের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিক্সেল)
শবেবরাতে আট ঘণ্টা বাজি ফাটানো যাবে না, নির্দেশ কলকাতা হাইকোর্টের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিক্সেল)

বাঁচার অধিকার, স্বাস্থ্যের অধিকার লঙ্ঘিত হয়, সওয়াল মহিলার

আর হাইকোর্ট সেইসব নির্দেশ দিয়েছে কলকাতার এক মহিলার জনস্বার্থ মামলার প্রেক্ষিতে। আজ সন্ধ্যা থেকে বুধবার পর্যন্ত শবেবরাত পালন করা হবে। তার আগে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে ওই মহিলা অভিযোগ করেন, বেআইনিভাবে বাজি ফাটানো হয়। লঙ্ঘিত হয় সংবিধানের ২১ ধারার আওতায় স্বীকৃতি বাঁচার অধিকার, স্বাস্থ্যের অধিকার। গত বছর পুলিশ পিকেটিং থাকা সত্ত্বেও এবং একাধিকবার অভিযোগ দায়েরের পরেও আইনভঙ্গকারীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

কোনও নির্দিষ্ট বিধি থাকার ফায়দা তোলা হয়, অভিযোগ মহিলার

সেই পরিস্থিতিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে ওই মহিলা আর্জি জানান যে কোনও বেআইনি বাজি যেন ফাটানো না হয়। আর আতসবাজি পোড়ানোর জন্য নির্দিষ্ট সময়সীমার আর্জিও জানান ওই মহিলা। সেইসঙ্গে তিনি দাবি করেন, কালীপুজো, দীপাবলি, নববর্ষের সময় বাজি পোড়ানো নিয়ে বাজি ফাটানো নিয়ে নিষেধাজ্ঞা থাকলেও শবেবরাতের ক্ষেত্রে সেরকমও নির্দিষ্ট আইনিবিধি ছিল না। সেটার ফায়দা নিয়ে বেপরোয়াভাবে দেদার বাাজি ফাটানো হয় বলে অভিযোগ তোলেন মহিলা।

'মামলাকারী মহিলা ও তাঁর পরিবারকে নিরাপত্তা দিতে হবে'

শুধু তাই নয়, মহিলা অভিযোগ করেছেন যে গত বছর বাজি ফাটানোর প্রতিবাদ করায় হামলার মুখে পড়েছিলেন। কয়েকজন সমাজবিরোধী তাঁর বাড়ির মধ্যে বাজি ছুড়েছিল বলে অভিযোগ করেন মহিলা। সেই প্রেক্ষিতে উৎসবের সময় মামলাকারী মহিলা এবং তাঁর পরিবারের সদস্যদের পর্যাপ্ত নিরাপত্তা প্রদানের জন্য পুলিশকে কড়া নির্দেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সেইসঙ্গে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং পুলিশকে নিশ্চিত করতে হবে যে শবেবরাতে যেন কোনও বেআইনি বাজি ফাটানো না হয়। আর রাত ১০ টা থেকে সকাল ছ'টা (আট ঘণ্টা) পর্যন্ত যাতে কোনওভাবেই বাজি ফাটানো না হয়, তা নিশ্চিত করারও নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More