Bangladeshi umpire in IND vs NZ ODI: বরোদায় ভারতের ম্যাচে বাংলাদেশি আম্পায়ার! সুরক্ষা নিয়ে ইউনুসদের 'নাটক' ভেস্তে গেল?

বরোদায় ভারতের ম্যাচে হাজির বাংলাদেশি তারকা! টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলা নিয়ে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যাবতীয় 'নাটক' ভেস্তে গেল তাহলে? কে এসেছেন বরোদায় ভারতের ম্যাচে?

Published on: Jan 11, 2026, 17:18:27 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চাইছে না বাংলাদেশ। ম্যাচের আয়োজন অথচ বরোদায় ভারতের ম্যাচে হাজির থাকলেন বাংলাদেশি তারকা। তিনি অবশ্য কোনও খেলোয়াড় নন, তিনি হলেন আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত। ভারত-নিউজিল্যান্ডের প্রথম একদিনের ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্বে আছেন বাংলাদেশি। আর তারপরই প্রশ্ন উঠেছে যে সৈকতও তো বাংলাদেশি। তিনি যখন ভারতে টিভি আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করতে পারছেন, নিরাপত্তা সংক্রান্ত সমস্যা হয়নি, তাহলে বাংলাদেশের দলের কী সমস্যা হবে? এমনকী একটি মহলে প্রশ্ন উঠেছে যে সৈকতের আম্পায়ারিংয়ের বিষয়টা তুলে ধরে কি পালটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চেপে ধরার চেষ্টা করবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)?

বরোদায় বিরাট কোহলি। (ছবি সৌজন্যে পিটিআই)
বরোদায় বিরাট কোহলি। (ছবি সৌজন্যে পিটিআই)

অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়

সেই বিষয়ে আপাতত কিছু জানানো হয়নি। তবে একটি মহলের তরফে দাবি করা হচ্ছিল, নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ যে ভারতে বিশ্বকাপের ম্যাচ (তিনটি ম্যাচ আছে কলকাতায়, একটি আছে মুম্বইয়ে) খেলতে চাইছে না, তা নিয়ে আজ বিসিসিআইয়ের সঙ্গে বৈঠকে বসার কথা আছে আইসিসির চেয়ারম্যান জয় শাহের। সেই আবহে ভারত-নিউজিল্যান্ডের প্রথম একদিনের ম্যাচে একজন বাংলাদেশি যে টিভি আম্পায়ারিংয়ের দায়িত্বে আছেন, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

রাজনীতির কারণেই ভারতে আসতে চাইছে না বাংলাদেশ?

এমনিতে বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ যে নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে চাইছে না, সেটার নেপথ্যে নেহাতই রাজনীতি আছে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের আবহে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হওয়ায় ঘোলা জলে মাছ ধরতে চাইছে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। সাধারণ নির্বাচনের আগে ভোটব্যাঙ্কের রাজনীতির স্বার্থে নিরাপত্তার অজুহাত দেখিয়ে ভারতে ম্যাচ খেলতে চাইছে না বাংলাদেশ।

এমনকী শনিবার বাংলাদেশ বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল কার্যত বুঝিয়ে দিয়েছেন যে ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি তাঁদের হাতেই নেই। সিদ্ধান্ত নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। একটি প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আপনারা জানেন যে আমরা এই বিশ্বকাপের বিষয়ে আমরা এখনই সিদ্ধান্ত নিচ্ছি না। আমরা সরকারের নির্দেশের (ভিত্তিতে সিদ্ধান্ত নেব)। সরকারের সঙ্গে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব।'

ঘোলা জলে মাছ ধরার চেষ্টা পাকিস্তানের

তারইমধ্যে আবার ঘোলা মাছ ধরতে কোনও কসুর করছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের সংবাদমাধ্যম জিয়ো নিউজের প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি নাকি বাংলাদেশ বোর্ডকে বার্তা দিয়েছেন যে ভারতে খেলতে না চাইলে লিটন দাসদের ম্যাচ নিজেদের দেশে আয়োজন করতে রাজি আছে ইসলামাবাদ।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More