Shayani Ghosh Tweet: ‘জয়ের জন্য জেতার ইচ্ছেটাই শুধু বড় নয়..’, তৃণমূলের সায়নীর পোস্টে এবার কোন ইঙ্গিত?

সদ্য ২০২৬ বিধানসভা ভোটে ধরাশায়ী তৃণমূল কংগ্রেস। এরপর থেকেই তৃণমূলের একাধিক নেতার মুখে দল নিয়ে নানান বিতর্কিতিত মন্তব্য আসে।

Published on: May 18, 2026, 15:39:59 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

অভিনেতা জীতু কামাল বনাম তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী সায়নী ঘোষের তরজা নতুন করে চাঞ্চল্য যোগ করেছে ইন্ডাস্ট্রির অন্দরে। অভিনেতার দাবি ছিল, তিনি সায়নীর থেকে হুমকিও পেয়েছেন বলে। সেই বিতর্কের সূত্রপাত ২০২২ সালের এক দুর্ঘটনাকে কেন্দ্র করে। তবে এবার সায়নী ঘোষের পোস্ট অন্য এক বিষয়কে কেন্দ্র করে।

সায়নী ঘোষ
সায়নী ঘোষ

সদ্য ২০২৬ বিধানসভা ভোটে ধরাশায়ী তৃণমূল কংগ্রেস। এরপর থেকেই তৃণমূলের একাধিক নেতার মুখে দল নিয়ে নানান বিতর্কিতিত মন্তব্য আসে। তাঁদের মধ্যে অনেকেই সিনিয়র নেতা। অস্বস্তিতে পড়ে তৃণমূল। ঘাসফুল শিবিরের একদা নামী বহু নেতাই সংবাদমাধ্যমের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে মুখ খুলে দলের রোষের মধ্যে পড়েন। কড়া বার্তা আসে ঘাসফুল শিবিরের হাইকমান্ডের থেকে। এবার সায়নী ঘোষের সোশ্যাল মিডিয়া পোস্ট খবরে। এক পোস্টে সদ্য সায়নী লিখেছেন,' জয়ের জন্য শুধু জেতার ইচ্ছেটাই বড় নয়, প্রস্তুত থাকার ইচ্ছার দরকার। যখন সবাই হাল ছাড়ছে, তখন হার পেরিয়ে এগিয়ে যাওয়ার দরকার।'

এদিকে, ২০২৬ বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর, কুণাল ঘোষের বিস্ফোরক পোস্ট নিয়ে বহুবার আলোচনা হয়েছে। তিনি এক সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, ‘তাপস রায়কে তৃণমূলে রাখতে চেষ্টা করেছিলাম, পারিনি, দুর্ভাগ্য। সজল পুরপিতাও বটে, উত্তর ও মধ্য কলকাতায় তাপস রায় ও সজল ঘোষদের বাধ্য করা হয়েছিল দল ছাড়তে।’ এরপর তা নিয়েও রাজনৈতিক ময়দানে কাটাছেঁড়া কম হয়নি। তবে সায়নীর পোস্টে ‘এগিয়ে’ যাওয়ার বার্তা রয়েছে। তাঁর এই পোস্টে কোন ইঙ্গিত রয়েছে, তা নিয়েও বেশ কিছু চর্চা রয়েছে।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More