Signature Forgery Probe Update: সই জালিয়াতি তদন্তে ফিরহাদ হাকিমের বাড়িতে সিআইডি, কালীঘাটের বৈঠক নিয়ে জিজ্ঞাসাবাদ

স্বাক্ষর জালিয়াতির অভিযোগে চলা তদন্তে এবার জিজ্ঞাসাবাদ করা হল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে। কালীঘাটে অনুষ্ঠিত স্বাক্ষর সংগ্রহের বৈঠকে তাঁর উপস্থিতি এবং সংশ্লিষ্ট নথিতে তাঁর স্বাক্ষর থাকার সূত্র ধরেই তদন্তকারীরা তাঁর বক্তব্য রেকর্ড করেছেন বলে জানা গিয়েছে।

Published on: Jun 5, 2026, 08:13:27 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচনের জন্য বিধায়কদের স্বাক্ষর সংগ্রহকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কে তদন্তের পরিধি আরও বিস্তৃত করল সিআইডি। স্বাক্ষর জালিয়াতির অভিযোগে চলা তদন্তে এবার জিজ্ঞাসাবাদ করা হল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে। কালীঘাটে অনুষ্ঠিত স্বাক্ষর সংগ্রহের বৈঠকে তাঁর উপস্থিতি এবং সংশ্লিষ্ট নথিতে তাঁর স্বাক্ষর থাকার সূত্র ধরেই তদন্তকারীরা তাঁর বক্তব্য রেকর্ড করেছেন বলে জানা গিয়েছে।

সই জালিয়াতির অভিযোগে চলা তদন্তে এবার জিজ্ঞাসাবাদ করা হল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে। (Hindustan Times)
সই জালিয়াতির অভিযোগে চলা তদন্তে এবার জিজ্ঞাসাবাদ করা হল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে। (Hindustan Times)

অভিযোগ, বিরোধী দলনেতার নামের সমর্থনে সই সংগ্রহের সময় বহু বিধায়ক বৈঠকে উপস্থিত না থাকলেও তাঁদের নামের পাশে স্বাক্ষর পাওয়া যায়। এই তথ্য সামনে আসার পর রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি প্রকাশ্যে আনার জেরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা দল থেকে বহিষ্কৃত হয়েছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে রাজ্য পুলিশের সিআইডি।

তদন্তকারীদের মতে, কালীঘাটের ওই বৈঠকে কারা উপস্থিত ছিলেন এবং কারা অনুপস্থিত থাকা সত্ত্বেও তাঁদের নামে স্বাক্ষর নথিভুক্ত হয়েছিল, সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানার সম্ভাবনা রয়েছে ফিরহাদ হাকিমের কাছে। সেই কারণেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তকারী আধিকারিকরা তাঁর বয়ান রেকর্ড করেছেন বলেও জানা গিয়েছে।

এই মামলায় ইতিমধ্যেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও উঠে এসেছে। অভিযোগের প্রেক্ষিতে গত ১ জুন তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি প্রথমবার হাজিরা এড়ান। যদিও অতিরিক্ত সময় চাওয়ার আবেদন মঞ্জুর হয়নি। পরে তাঁকে ফের নোটিস পাঠানো হয় এবং আগামী ৮ জুন ভবানীভবনে হাজির হতে বলা হয়েছে।

এদিকে তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে সই জালিয়াতির অভিযোগে কারা সরাসরি যুক্ত ছিলেন এবং কার নির্দেশে এই কাজ হয়েছিল, তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। কালীঘাটের বৈঠক, স্বাক্ষর সংগ্রহের প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। এখন তদন্তকারীদের নজর ফিরহাদ হাকিমের বয়ানে উঠে আসা তথ্যের দিকে। সেই তথ্য থেকে মামলার তদন্তে নতুন কোনও সূত্র মেলে কি না, সেটাই দেখার।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More