Mahakal Mandir-Vande Bharat Sleeper: ১৬-তে মহাকাল মন্দির, ১৮-তে বন্দে ভারত স্লিপার- ৩ দিনে জোড়া 'ধামাকা' মমতা-মোদীর
১৬ জানুয়ারি শিলিগুড়িতে মহাকাল মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হতে পারে। আর ১৮ জানুয়ারি বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করা হতে পারে। সেইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুটি জনসভাও করতে পারেন এই সফরের সময়।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৬ জানুয়ারি শিলিগুড়িতে মহাকাল মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর দু'দিন পরেই (১৮ জানুয়ারি) কলকাতা-গুয়াহাটি বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সরকারিভাবে আপাতত চূড়ান্ত দিনক্ষণ নির্ধারণ করা হয়নি। তবে সূত্রের খবর, তিনদিনের মধ্যে রাজ্যে দুটি মেগা উদ্বোধন হতে চলেছে। শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানিয়েছেন, ১৬ জানুয়ারি মহাকাল মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হতে পারে। আর বিজেপির একটি মহলের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ১৭ জানুয়ারি মালদায় জনসভা করার পরে ১৮ জানুয়ারি দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করতে পারেন মোদী।

শিলিগুড়ির মহাকাল মন্দির ও সাংস্কৃতিক কেন্দ্র
এমনিতে গত ৪ অক্টোবর শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তারপর নভেম্বরেই সেই প্রস্তাবে অনুমোদন দেয় রাজ্য মন্ত্রিসভা। মন্দির চত্বরের জন্য ২৫ একর জমি বরাদ্দ করা হয়। আর সাংস্কৃতিক কেন্দ্রের জন্য বরাদ্দ করা হয় আরও তিন একর জমি। শিলিগুড়ির মেয়র জানিয়েছেন, হিডকোর তত্ত্বাবধানে ইতিমধ্যে মহাকাল মন্দিরের প্রাথমিক কাজ শুরু হয়ে গিয়েছে।
দ্রুত নির্মাণকাজের উপরে জোর রাজ্য সরকারের
শুক্রবার মহাকাল মন্দিরের জমি পরিদর্শন করতে যান একাধিক আধিকারিক। সূত্রের খবর, পরিদর্শনের সময় খতিয়ে দেখা হয় যে প্রাথমিক কাজ কতটা এগিয়েছে, কীভাবে নির্মাণকাজ আরও দ্রুত করে তোলা যায়। আর সবকিছু ঠিকঠাক থাকলে ১৬ জানুয়ারি মুখ্যমন্ত্রী শিলিগুড়ির মহাকাল মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করে দেবেন বলে আশাপ্রকাশ করেছেন শিলিগুড়ির মেয়র। উল্লেখ্য, সোমবার নিউ টাউনে দুর্গাঙ্গন উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী নিজেই জানান যে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে শিলিগুড়ির মহাকাল মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।
কলকাতা-গুয়াহাটি বন্দে ভারত স্লিপার ট্রেন
আর মুখ্যমন্ত্রীর মহাকাল মন্দির ভিত্তিপ্রস্তর স্থাপনের পরপরই প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনা করবেন প্রধানমন্ত্রী। আপাতত সরকারিভাবে কোনও দিনক্ষণ চূড়ান্ত করা হয়নি। তবে সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে ১৭ জানুয়ারি মালদায় একটি জনসভা করার কথা আছে মোদীর। আর পরদিন কলকাতা-গুয়াহাটি বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন। সেদিনই হাওড়ায় একটি জনসভা করার কথা আছে তাঁর।
এমনিতে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন কলকাতা থেকে মালদা, নিউ জলপাইগুড়ি হয়ে গুয়াহাটি যাবে। সূত্রের খবর, হাওড়া থেকে কামাখ্যার মধ্যে সেই বন্দে ভারত স্লিপার ট্রেন চলবে। যে লাইনে একগুচ্ছ ট্রেন চলাচল করে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


