Siliguri to Mayapur Direct Bus Services: শিলিগুড়ি থেকে মায়াপুর ইসকন মন্দির পর্যন্ত বাস চালু! ভাড়া কত? রইল টাইমটেবিল

Siliguri to Mayapur Direct Bus Services: শিলিগুড়ি থেকে সরাসরি মায়াপুর ইসকন মন্দির পর্যন্ত বাস চালু করা হল একেবারে রাস পূর্ণিমার প্রাক্কালে। তাছাড়া উত্তরবঙ্গের আরও একটি শহর থেকে মায়াপুর ইসকন মন্দির পর্যন্ত বাস চালানো হবে।

Published on: Nov 22, 2026, 14:58:32 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Siliguri to Mayapur Direct Bus Services: রাস পূর্ণিমার ঠিক আগেই শিলিগুড়ি থেকে মায়াপুর বাস চালু করল রাজ্য সরকার। এতদিন ওই রুটে কোনও বাস পরিষেবা ছিল না। নবদ্বীপ বা কৃষ্ণনগর হয়ে যেতে হত মায়াপুর ইসকন মন্দিরে। সেজন্য সরাসরি শিলিগুড়ি থেকে মায়াপুর পর্যন্ত বাস চালু করার জন্য দীর্ঘদিন ধরে দাবি তোলা হচ্ছিল। আর রাস পূর্ণিমার ঠিক আগেই সেই দাবিপূরণ করে শিলিগুড়ি থেকে মায়াপুর বাস চালু করেছে শুভেন্দু অধিকারী সরকার। আজ আনুষ্ঠানিকভাবে সেই বাসের উদ্বোধন করা হয়েছে। আগামিকাল থেকে নিয়মিত পরিষেবা শুরু হবে।

শিলিগুড়ি থেকে সরাসরি মায়াপুর ইসকন মন্দির পর্যন্ত বাস চালু করা হল
শিলিগুড়ি থেকে সরাসরি মায়াপুর ইসকন মন্দির পর্যন্ত বাস চালু করা হল

লাভ হবে পর্যটকদের, আশাবাদী মন্ত্রী

আজ শিলিগুড়ি ইসকন মন্দির থেকে আনুষ্ঠানিকভাবে বাস পরিষেবা উদ্বোধনের সময় হাজির ছিলেন অর্থ এবং পরিবহণ দফতরের প্রতিমন্ত্রী তথা মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মণ। তিনি বলেন, ‘উত্তরবঙ্গের অসংখ্য ভক্ত ও তীর্থযাত্রীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ করে শিলিগুড়ি থেকে শ্রীধাম মায়াপুর পর্যন্ত সরাসরি সরকারি বাস পরিষেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নতুন পরিষেবার ফলে ভক্তরা এখন আরও সহজে, নিরাপদে এবং স্বচ্ছন্দে মহাপ্রভুর পুণ্যভূমি শ্রীধাম মায়াপুরে পৌঁছাতে পারবেন।’

আরও পড়ুন: Weather Forecast WB till 28th November: কোথাও ১৪ ডিগ্রি, কোথাও ১৫- অবশেষে তাপমাত্রা কমতে চলেছে বাংলায়! কোথায় কত ঠান্ডা?

মায়াপুর মন্দিরের ভিতর পর্যন্ত বাস যাবে?

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের তরফে জানানো হয়েছে, শিলিগুড়ি জংশন থেকে মায়াপুর ইসকন মন্দির পর্যন্ত বাস চলবে। একেবারে মায়াপুর ইসকন মন্দির পর্যন্ত যাবে বাস।

কখন শিলিগুড়ি ও মায়াপুর থেকে বাস ছাড়বে?

১) সকাল ৬ টায় শিলিগুড়ি থেকে বাস ছাড়বে। সন্ধ্যা ৬-৭ টা নাগাদ মায়াপুরে পৌঁছে যাবে।

২) পরদিন সকাল ৬ টায় মায়াপুর ইসকন মন্দির থেকে বাস ছাড়বে। আবার ১২-১৩ ঘণ্টা পরে পৌঁছে যাবে শিলিগুড়িতে।

আরও পড়ুন: WBTC New Buses in Kolkata Route: ৪০০-র বেশি নয়া সরকারি বাস আসছে কলকাতা এলাকায়! কোন রুটে AC নামবে? কোথায় নন-এসি?

শিলিগুড়ি-মায়াপুর বাসের ভাড়া কত?

পরিবহণ দফতরের প্রতিমন্ত্রী জানিয়েছেন, ভাড়া একেবারে কম রাখা হয়েছে। মাথাপিছু ভাড়া পড়বে ৩৭৮ টাকা। প্রতিটি বাসে ৫২ জন যাত্রী যেতে পারবেন। রাস পূর্ণিমার আগেই পরিষেবা চালু করার জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের হাতে যে বাস আছে, তা দিয়েই যাত্রা শুরু করা হচ্ছে। আগামিদিনে নিগমের হাতে নতুন বাস আসবে। তখন নতুন বাস নামানো হবে শিলিগুড়ি-মায়াপুর রুটে।

আরও পড়ুন: Rekha Patra: শরীরে বিষক্রিয়া, ভেন্টিলেশনে হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র! রাতারাতি কলকাতায় স্থানান্তর

বালুরঘাট থেকেও মায়াপুরের বাস

পাশাপাশি উত্তরবঙ্গের আরও একটি শহর বালুরঘাট থেকে মায়াপুর ইসকন মন্দির পর্যন্ত বাস পরিষেবা শুরু করা হচ্ছে। মন্ত্রী জানিয়েছেন, শিলিগুড়ি-মায়াপুর এবং বালুরঘাট-মায়াপুর রুটের বাস প্রতিদিনই চলবে।

ABOUT THE AUTHOR

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।