Siliguri and Dankuni in Budget 2026: শিলিগুড়িতেও বুলেট ট্রেন ছুটবে! হাইস্পিড করিডরের ঘোষণা, ডানকুনিকে উপহার বাজেটে

সাধারণ বাজেটে শিলিগুড়ি এবং ডানকুনির জন্য বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি জানিয়েছেন, এবার বাজেট যুবশক্তি চালিত বাজেট। কর্তব্য ভবনে পেশ করা এটা প্রথম বাজেট। আর তাই তিনটি কর্তব্যের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল।

Published on: Feb 1, 2026, 11:34:33 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

দেশে সাতটি হাইস্পিড রেল করিডর তৈরির ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রবিবার লোকসভা বাজেট ভাষণে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, ভবিষ্যতের দিকে তাকিয়ে সাতটি হাইস্পিড রেল করিডর তৈরি করার প্রস্তাব দেওয়া হচ্ছে। মুম্বই-পুণে, পুণে-হায়দরাবাদ, হায়দরাবাদ-বেঙ্গালুরু, হায়দরাবাদ-চেন্নাই, চেন্নাই-বেঙ্গালুরু, দিল্লি-বারাণসী এবং বারাণসী-শিলিগুড়ির মধ্যে সেই সাতটি হাইস্পিড রেল করিডর তৈরি করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেইসঙ্গে নয়া ফ্রেট করিডর গঠনের ঘোষণা করেছেন সীতারামন। তিনি জানিয়েছেন, পূর্ব ডানকুনি থেকে পশ্চিমে সুরাটকে যুক্ত করবে সেই ফ্রেট করিডর।

শিলিগুড়িতেও ছুটতে পারে বুলেট ট্রেন। কারণ হাইস্পিড রেল করিডর চালু হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
শিলিগুড়িতেও ছুটতে পারে বুলেট ট্রেন। কারণ হাইস্পিড রেল করিডর চালু হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)

এবারের বাজেটে মূলত কী কী বললেন সীতরামন?

১) নির্মলা সীতারামন: এবার বাজেট যুবশক্তি চালিত বাজেট। কর্তব্য ভবনে পেশ করা এটা প্রথম বাজেট। আর তাই তিনটি কর্তব্যের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। প্রথমত, আর্থিক বৃদ্ধির হার ত্বরান্বিত করা। দ্বিতীয়ত, ভারতের মানুষের আকাঙ্খা পূরণ করা। তৃতীয়ত, 'সবকা সাথ, সবকা বিকাশ'-র নীতি বজায় রেখে প্রত্যেকের অর্থবহ অংশগ্রহণ।

২) নির্মলা সীতারামন: রিফর্ম এক্সপ্রেস নিজের ছন্দ বজায় রেখে এগিয়ে চলেছে। যা আমাদের কর্তব্য পূরণে সহায়তা করবে।

৩) সেমিকন্ডাক্টর শিল্পের উপরে বাড়তি গুরুত্ব আরোপ করে ‘সেমিকন্ডাক্টর মিশন ২.০’-র ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেজন্য ৪০,০০০ কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব দেওয়া হল। তিনি বলেন, 'সেমিকন্ডাক্টর মিশনে যে ছন্দ এসেছে, সেটার সদ্ব্যবহার করতে হবে।' সেমিকন্ডাক্টর ২.০ মিশনের আওতায় গবেষণা এবং প্রশিক্ষণ কেন্দ্রের উপরে বাড়তি গুরুত্ব দেওয়া হবে।

৪) ভারতকে বায়োফার্মা হাবে পরিণত করার ঘোষণা করলেন সীতারামন। আর সেজন্য ‘বায়োফার্মা শক্তি’ প্রকল্পের ঘোষণা করা হল। ১০,০০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে।

৫) বিরল ধাতুর হাব তৈরির ঘোষণা করলেন অর্থমন্ত্রী। ওড়িশা, কেরল, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে সেই হাব তৈরি করা হবে।

৬) বস্ত্রশিল্পের উপরে বিশেষ জোর দিয়েছেন অর্থমন্ত্রী। মেগা টেক্সটাইল পার্ক গঠনের ঘোষণা করলেন। খাদি, হ্যান্ডলুম, হস্তশিল্পের জন্য মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজের ঘোষণা করা হল।

৭) ২০টি নতুন জাতীয় জলপথ চালুর ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। জানালেন যে আগামী পাঁচ বছর সেগুলি তৈরি করা হবে। ট্রেনিংয়ের জন্য প্রতিষ্ঠানও তৈরি করার কথা বললেন সীতারামন।

৮) ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ’ তৈরি করা হবে তিনটি। প্রতিটি জেলায় একটি মহিলাদের হস্টেল তৈরি করা হবে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More