WB Winter Temperature Forecast: কাল শীত বাড়বে বাংলায়! ৭ ডিগ্রিতে কাঁপবে দক্ষিণবঙ্গই, ১ জানুয়ারি আরও ঠান্ডা হবে?

শুক্রবার আরও ঠান্ডা বাড়বে পশ্চিমবঙ্গে। বিশেষত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শীতের কামড় আরও বাড়বে। শুক্রবার শীতের আরও ‘খেলা’-র সাক্ষী থাকতে চলেছে পশ্চিমবঙ্গ। তারইমধ্যে নয়া বছরের পয়লা দিনে তাপমাত্রা কেমন থাকবে? তা জেনে নিন।

Published on: Dec 25, 2025, 17:33:27 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বৃহস্পতিবার ‘কামড়’ দিয়েছে শীত। শুক্রবার শীতের আরও ‘খেলা’-র সাক্ষী থাকতে চলেছে পশ্চিমবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে যাবে। কয়েকটি জায়গার তাপমাত্রা তো সাতের ঘরে নেমে যেতে পারে। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা আবার আট-নয় ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। আবার কলকাতার তাপমাত্রা ১০ ডিগ্রির আরও কাছে চলে আসবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি। শুক্রবার সেটা ১২ ডিগ্রিতে নেমে যেতে পারে। তবে বছরের শেষে কিছুটা চড়বে পারদ। পয়লা জানুয়ারিও কিছুটা বেশি ‘গরম’ থাকবে। শুক্রবার এবং ১ জানুয়ারি পশ্চিমবঙ্গের কোথায় কত তাপমাত্রা থাকবে, তা দেখে নিন।

শুক্রবার শীতের আরও ‘খেলা’-র সাক্ষী থাকতে চলেছে পশ্চিমবঙ্গ। (ছবি সৌজন্যে পিটিআই)
শুক্রবার শীতের আরও ‘খেলা’-র সাক্ষী থাকতে চলেছে পশ্চিমবঙ্গ। (ছবি সৌজন্যে পিটিআই)

শুক্রবার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা কত থাকবে?

১) দার্জিলিং: ৪ ডিগ্রি।

২) কালিম্পং: ১০ ডিগ্রি।

৩) জলপাইগুড়ি: ১১ ডিগ্রি।

৪) কোচবিহার: ১০ ডিগ্রি।

৫) রতুয়া: ১১ ডিগ্রি।

৬) মালদা: ১১ ডিগ্রি।

৭) মুর্শিদাবাদ: ৯ ডিগ্রি।

৮) বহরমপুর: ৯ ডিগ্রি।

৯) শান্তিনিকেতন: ৭ ডিগ্রি।

১০) শ্রীনিকেতন: ৭ ডিগ্রি।

১১) আসানসোল: ৯ ডিগ্রি।

১২) পুরুলিয়া: ৯ ডিগ্রি।

১৩) বিষ্ণুপুর: ৮ ডিগ্রি।

১৪) বর্ধমান: ৯ ডিগ্রি।

১৫) কৃষ্ণনগর: ১০ ডিগ্রি।

১৬) মেদিনীপুর: ১১ ডিগ্রি।

১৭) হাওড়া: ১১ ডিগ্রি।

১৮) দমদম: ১২ ডিগ্রি।

১৯) অশোকনগর: ১২ ডিগ্রি।

২০) আলিপুর: ১২ ডিগ্রি।

২১) সল্টলেক: ১২ ডিগ্রি।

২২) ডায়মন্ড হারবার: ১২ ডিগ্রি।

২৩) সুন্দরবন: ১২ ডিগ্রি।

২৪) দিঘা: ১১ ডিগ্রি।

১ জানুয়ারি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা কত থাকবে?

১) দার্জিলিং: ৫ ডিগ্রি।

২) কালিম্পং: ১১ ডিগ্রি।

৩) জলপাইগুড়ি: ১২ ডিগ্রি।

৪) কোচবিহার: ১১ ডিগ্রি।

৫) রতুয়া: ১২ ডিগ্রি।

৬) মালদা: ১২ ডিগ্রি।

৭) মুর্শিদাবাদ: ১১ ডিগ্রি।

৮) বহরমপুর: ১১ ডিগ্রি।

৯) শান্তিনিকেতন: ১০ ডিগ্রি।

১০) শ্রীনিকেতন: ১০ ডিগ্রি।

১১) আসানসোল: ১১ ডিগ্রি।

১২) পুরুলিয়া: ১১ ডিগ্রি।

১৩) বিষ্ণুপুর: ১১ ডিগ্রি।

১৪) বর্ধমান: ১১ ডিগ্রি।

১৫) কৃষ্ণনগর: ১২ ডিগ্রি।

১৬) মেদিনীপুর: ১৩ ডিগ্রি।

১৭) হাওড়া: ১৩ ডিগ্রি।

১৮) দমদম: ১৪ ডিগ্রি।

১৯) অশোকনগর: ১৪ ডিগ্রি।

২০) আলিপুর: ১৪ ডিগ্রি।

২১) সল্টলেক: ১৪ ডিগ্রি।

২২) ডায়মন্ড হারবার: ১৪ ডিগ্রি।

২৩) সুন্দরবন: ১৪ ডিগ্রি।

২৪) দিঘা: ১৪ ডিগ্রি।

২৫) শিলিগুড়ি: ১৩ ডিগ্রি।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More