লোকনৃত্য ও আধুনিক ছন্দের ফিউশনে নৃত্য অনুষ্ঠান কলকাতা

শ্রীতমা ভট্টাচার্য তাঁর সূক্ষ্ম ধ্রুপদী কোরিওগ্রাফিতে দর্শকদের মুগ্ধ করেন। যেখানে ঐতিহ্যবাহী রীতির সঙ্গে আধুনিক ব্যাখ্যার এক সুন্দর সমন্বয় ফুটে ওঠে।

Published on: Jan 15, 2026, 17:57:50 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

নৃত্যের আবেশে মেতে উঠল বেলঘরিয়া। নিমতা বয়েজ অ্যাথলেটিক গ্রাউন্ডে নৃতল চন্দ্র ডান্স সেন্টারের তরফে সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাম দেওয়া হয় ‘৩০-এর জলসা’। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন তাবড়-তাবড় শিল্পীরা। শ্রীতমা ভট্টাচার্য তাঁর সূক্ষ্ম ধ্রুপদী কোরিওগ্রাফিতে দর্শকদের মুগ্ধ করেন। যেখানে ঐতিহ্যবাহী রীতির সঙ্গে আধুনিক ব্যাখ্যার এক সুন্দর সমন্বয় ফুটে ওঠে। আবার দেবলীনা দত্ত তাঁর শক্তিশালী সমসাময়িক নৃত্য পরিবেশনে গল্প বলার অভিব্যক্তি ও গতিশীল মুভমেন্টের অপূর্ব মেলবন্ধনে দর্শকদের অভিভূত করেন। অন্যদিকে গীতশ্রী রায় লোকনৃত্য ও আধুনিক ছন্দের ফিউশনে এক আকর্ষণীয় পরিবেশনা উপহার দেন। তিনি বৈচিত্র্য ও বহুমাত্রিকতাকে তুলে ধরেন।

লোকনৃত্য ও আধুনিক ছন্দের ফিউশনে নৃত্য অনুষ্ঠান কলকাতা।
লোকনৃত্য ও আধুনিক ছন্দের ফিউশনে নৃত্য অনুষ্ঠান কলকাতা।

সেই অনুষ্ঠান নিয়ে কোরিওগ্রাফার এবং ওই সংস্থার প্রতিষ্ঠাতা সৌরভ চন্দ বলেন, ‘৩০-এর জলসা হল সেই সমস্ত নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি এক শ্রদ্ধাঞ্জলি, যাঁরা গত ৩০ বছর ধরে আমাদের এই পথচলায় অবদান রেখেছেন। এই রাতের দর্শকদের এই উদ্দীপনা এবং উৎসাহ শিল্পের প্রতি কলকাতার গভীর ভালোবাসা এবং নৃত্যের রূপান্তরকারী শক্তিরই প্রতিফলন।'

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More