Bangla Pokkho on SIR: বাংলার ভোটার তালিকায় ‘ক্রিমিনালদের’ ঢোকানোর চেষ্টা! SIR নিয়ে অভিযোগ বাংলা পক্ষের

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষায় (এসআইআর) বৈধ বাঙালিদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ তুলে পথে নামল বাংলা পক্ষ। সরব হয়েছে নির্বাচন কমিশনের বিরুদ্ধেও। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ দেখানো হয়।

Published on: Jan 22, 2026, 09:48:05 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষায় (এসআইআর) বৈধ বাঙালিদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ তুলে পথে নামল বাংলা পক্ষ। সরব হয়েছে নির্বাচন কমিশনের বিরুদ্ধেও। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ দেখানো হয়। প্রদান করা হয় ডেপুটেশন। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলা পক্ষের সদস্যরা। বাংলা পক্ষের অভিযোগ, বাংলার ভোটার তালিকায় বিহার, উত্তরপ্রদেশের ক্রিমিনাল ঢোকানোর অপচেষ্টা চলছে।

এসআইআর নিয়ে পথে নামল বাংলা পক্ষ।
এসআইআর নিয়ে পথে নামল বাংলা পক্ষ।

কী বলা হয়েছে বাংলা পক্ষের তরফে?

১) বাংলা পক্ষের তরফে জানানো হয়েছে, তথ্যগত অসংগতির জেরে প্রতিদিন সাধারণ বাঙালিকে সমস্ত কাজ ফেলে শুনানির লাইনে দাঁড়াতে হচ্ছে। এখন খেটে খাওয়া বাঙালির কাছে এক অভিশাপ! দ্রুত এই অব‍্যবস্থার সঠিক সমাধান করতে হবে।

২) বাংলা পক্ষের তরফে জানানো হয়েছে, ফর্ম-৬ দিয়ে ভিন রাজ্যের বাসিন্দাদের বাংলার ভোটার তালিকায় যুক্ত করার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। এটা অবিলম্বে বন্ধ করতে হবে। ভিন রাজ্যের কোনও ভোটারের নাম বাংলার ভোটার তালিকায় ঢোকানো যাবে না। ফর্ম ৬-এ আবেদন করতে হলে মহকুমা শাসকের অফিস থেকে ইস্যু করে ডোমিসাইল সার্টিফিকেট বাধ্যতামূলক করতে হবে।

৩) বাংলা পক্ষের তরফে জানানো হয়েছে, বাংলার প্রায় সব জেলা থেকে ফর্ম-৭ জমা করে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্তের অভিযোগ সামনে আসছে। ফর্ম-৭ কারা জমা করছেন, তাঁদের নাম প্রকাশ্যে আনতে হবে। অভিযোগ ভুল প্রমাণিত হলে সেই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করতে হবে।

৪) বাংলা পক্ষের তরফে জানানো হয়েছে, প্রাথমিক খসড়া তালিকায় এমন লাখ-লাখ ভোটারের নাম আছে, যাঁদের দুই রাজ্যে ভোটার কার্ড আছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের ভূমিকা এখনও পর্যন্ত সন্দেহজনক বলে দাবি করা হয়েছে।

৫) বাংলা পক্ষের তরফে জানানো হয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের সদস্য, অর্মত্য সেন, জয় গোস্বামীদের এসআইআর নোটিশ প্রদান করা হচ্ছে। এটা বাংলা ও বাঙালির প্রতি পরিকল্পিত অপমান।

৬) বাংলা পক্ষের তরফে জানানো হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বানানগত নানা বিভ্রান্তি তৈরি করেছে কমিশন। নামের বানান ভুলের ফলে তথ্যগত অসংগতির নামে সাধারণ বাঙালিকে হেনস্থা বন্ধ করতে হবে। এই ভুলের দায় কমিশনের। কিন্তু শাস্তি দেওয়া হচ্ছে বাঙালিকে। এটা দ্রুত বন্ধ করুন।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More