SSC Class XI-XII Teachers Merit List: SSC একাদশ-দ্বাদশ শিক্ষক প্যানেল প্রকাশ কবে? কাউন্সেলিং শুরু হতে পারে জানুয়ারিতেই

স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মেধাতালিকা বা প্যানেল প্রকাশের কথা ছিল ৭ জানুয়ারি। তবে সেটা হয়নি। কবে মেধাতালিকা প্রকাশ করতে পারে কমিশন? আর কাউন্সেলিং শুরু হতে পারে জানুয়ারিতেই।

Published on: Jan 10, 2026, 20:59:04 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২১ জানুয়ারির মধ্যেই একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করে দেবে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। সরকারিভাবে কমিশনের তরফে কিছু জানানো না হলেও এসএসসি সূত্রে খবর, ২১ জানুয়ারির ‘ডেডলাইন’ ধরে প্রস্তুতি নেওয়া হচ্ছে। ওই সময়ের মধ্যেই দ্বিতীয় এসএলএসটির একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মেধাতালিকা বা প্যানেল প্রকাশ করে দেওয়া হবে। কারণ ২২ জানুয়ারি থেকে সরস্বতী পুজোর ছুটি শুরু হয়ে যাচ্ছে। তারপর শনিবার, রবিবার এবং প্রজাতন্ত্র দিবসের ছুটি আছে। সেই পরিস্থিতিতে ওই লম্বা ছুটির আগে মেধাতালিকা প্রকাশ দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ছুটির পরে জানুয়ারির শেষদিক থেকেই কাউন্সেলিং শুরু হয়ে যেতে পারে বলে কমিশন সূত্রে খবর।

এসএসসি একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মেধাতালিকা বা প্যানেল প্রকাশিত হতে পারে ২১ জানুয়ারি মধ্যে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
এসএসসি একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মেধাতালিকা বা প্যানেল প্রকাশিত হতে পারে ২১ জানুয়ারি মধ্যে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

৭ জানুয়ারি তালিকা প্রকাশের কথা ছিল

এমনিতে সুপ্রিম কোর্টে কমিশন জানিয়েছিল যে ৭ জানুয়ারি একাদশ-দ্বাদশের প্যানেল প্রকাশ করা হবে। কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশের পরে কয়েকজন প্রার্থীদের নতুন করে ইন্টারভিউ এবং ডেমোস্ট্রেশন নিয়েছে কমিশন। ৮ জানুয়ারিও তিনজন প্রার্থীর (যাঁদের প্রাথমিকভাবে বাতিল করে দেওয়া হয়েছিল) ইন্টারভিউ এবং ডেমোস্ট্রেশন নেওয়া হয়েছে। সেই পরিস্থিতিতে ২১ জানুয়ারির মধ্যে প্যানেল করার চেষ্টা করা হচ্ছে বলে সূত্রের খবর।

১৫৪ জনকে ভেরিফিকেশনে ডাক

উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বরের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশনের তরফে জানানো হয়েছিল যে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য ১৫৪ জনকে নতুন করে ভেরিফিকেশনে ডাকা হচ্ছে। আর ওই ১৫৪ জন প্রার্থীকে যে ডাকা হয়, সেটার নেপথ্যে ছিল হাইকোর্টের একটি রায়।

কমিশন সূত্রের খবর, গত ১৬ ডিসেম্বর হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, নির্দিষ্ট সময়ের মধ্যে যে প্রার্থীরা নিজেদের ক্যাটেগরি বা শ্রেণি আপডেট করতে পারেননি, তাঁদের বাড়তি সময় দিতে হবে। তাঁদের ২৪ ঘণ্টা দেওয়ার কথা বলেছিল হাইকোর্ট। সেইমতো ১৭ ডিসেম্বর রাত থেকে ক্যাটেগরি আপডেটের 'উইন্ডো' খুলেছিল কমিশন। আর সেটার ভিত্তিতেই ১৫৪ জনকে ভেরিফিকেশনে ডাকা হয়। তখন থেকেই আশঙ্কা ছিল যে ৭ জানুয়ারি মেধাতালিকা প্রকাশ করা যাবে না।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More