বুট পরে গেলেই বিপদ! ৩ হাজার শূন্যপদের জন্য ৮ লক্ষ পরীক্ষার্থী, SSC গ্রুপ-সি নিয়োগ পরীক্ষায় জারি...
আজ, ১ মার্চ গ্রুপ-সি শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষার পর আগামী ৮ মার্চ হবে গ্রুপ-ডি নিয়োগের পরীক্ষা।
দীর্ঘ প্রতীক্ষার অবসান। রবিবার শুরু হল এসএসসি গ্রুপ-সি শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা। এর আগে নতুন করে নবম-দশম ও একাদশ এবং দ্বাদশের পরীক্ষা হয়ে গিয়েছে। তার ফল প্রকাশও হয়েছে। এবার পরীক্ষা হচ্ছে শিক্ষাকর্মীদের। এদিকে, আজই আবার রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। পরীক্ষা চলাকালীন যাতে তারা কোনওভাবেই স্কুলে না ঢোকে সেদিকেও সতর্ক কমিশন। পাশাপাশি অযোগ্য প্রার্থীরা যাতে কোনওভাবে পরীক্ষায় বসতে না পারে, তা নিয়েও বিশেষ সতর্ক স্কুল সার্ভিস কমিশন।

এসএসসির তরফে নির্দিষ্ট করা পরীক্ষা কেন্দ্রগুলিতে যাতে কোনওভাবেই কেন্দ্রীয় বাহিনী প্রবেশ করতে না পারে তার জন্য রাজ্য পুলিশের ডিজি ও কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকে চিঠি এসএসসি চেয়ারম্যানের। আজ, ১ মার্চ গ্রুপ-সি শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষার পর আগামী ৮ মার্চ হবে গ্রুপ-ডি নিয়োগের পরীক্ষা। ওই দিনও যাতে একই রকমের ব্যবস্থা করা হয় তার জন্য এসএসসির পক্ষ থেকে চিঠি দুই পুলিশ কর্তাকে। আজকের পরীক্ষায় পরীক্ষায় বসতে চলেছেন গ্রুপ সি পদে চাকরিহারা যোগ্যরাও।
পরীক্ষা কেন্দ্রে কী কী নিয়ম রয়েছে?
এদিনের পরীক্ষায় জারি বেশ কিছু গুরুত্বপূর্ণ নিষেধজ্ঞা জারি করা হয়েছে। তার মধ্যে অন্যতম হল, কোনও রকম বুট বা বন্ধ জুতো পরে আসা যাবে না। পায়ে রাখতে হবে সাধারণ চপ্পল বা হাওয়াই চটি। এর পাশাপাশি আগে অর্থাৎ নবম-দশম পরীক্ষার সময় যেমন নির্দেশিকা ছিল-স্বচ্ছ পেন ও কাচের বোতল নিয়ে আসার, ফের একবার তেমনই নির্দেশিকা জারি রয়েছে। মোবাইল ফোন, ক্যালকুলেটর-সহ কোনও ইলেকট্রনিক গ্যাজেট, গয়না বা অতিরিক্ত সামগ্রী বহন নিষিদ্ধ। সকাল ১১. ৪৫ এর এর পর পরীক্ষাকেন্দ্রে আর কোনও পরীক্ষার্থীকে প্রবেশ করতে দেওয়া হবে না।
পরীক্ষার্থীর সংখ্যা ও সময়
রাজ্যজুড়ে ১৬৯৩ টি সেন্টারে গ্রুপ-সি নিয়োগের লিখিত পরীক্ষা হচ্ছে। মোট শূন্যপদ রয়েছে ২ হাজার ৯৮৯টি। আর মোট আবেদনকারীর সংখ্যা ৮ লক্ষ ৪ হাজার। অন্যদিকে, আসন্ন বিধানসভা নির্বাচনের আবহে আগামী ৮ মার্চ অনুষ্ঠিত হবে গ্রুপ-ডি নিয়োগ পরীক্ষা । গ্রুপ-ডি পরীক্ষার জন্য আবেদন জমা পড়েছে প্রায় ৮ লক্ষ ৯ হাজার । গ্রুপ-সি ও গ্রুপ-ডি, দুই পরীক্ষার জন্য মিলিয়ে মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা প্রায় ৩,৪০০টি । দুপুর ১২টা থেকে শুরু হয়েছে গ্রুপ-সি নিয়োগের পরীক্ষা। চলবে ১টা বেজে ৫০ মিনিট পর্যন্ত। গ্রুপ সি নিয়োগ পরীক্ষায় অযোগ্য পরীক্ষার্থীদের নিয়ে সতর্ক এসএসসি। অযোগ্য পরীক্ষার্থীরা যাতে কোনওভাবেই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা না দিতে পারে তার জন্য পরীক্ষা কেন্দ্রগুলিতে অযোগ্য পরীক্ষার্থীদের নাম ও বিস্তারিত তালিকা। এক পরীক্ষার্থী বলেন, 'দেখা যাক পরীক্ষা দিই হলে হবে। বুঝতে পারছি না।'
২০১৬ সালের নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে পুরো প্যানেল বাতিল হয়ে যায়। তারপর নতুন করে পরীক্ষা নিতে বলে কোর্ট। সেই মতো আগে শিক্ষকদের পরীক্ষা হয়ে গিয়েছে, আর এবার পরীক্ষা হচ্ছে শিক্ষাকর্মীদের। ইতিমধ্যেই ২৫০ জনেরও বেশি অযোগ্য পরীক্ষার্থীদের চিহ্নিত করে নিয়োগ প্রক্রিয়া থেকে বাতিল করেছে এসএসসি। এরপরেও ২০১৬ নিয়োগে গ্রুপ সি পদের জন্য যারা অযোগ্য তাদের সবার নামের তালিকা রাজ্য জুড়ে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রকে পাঠিয়েছে এসএসসি।
E-Paper

