SSC Teachers Recruitment Latest Update: নবম-দশম নিয়োগের ক্যালেন্ডার প্রকাশের পথে SSC! ফের একাদশ-দ্বাদশের কাউন্সেলিং কবে?
এসএসসি নবম-দশম শ্রেণির সহকারী শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন নিয়ে বড় আপডেট সামনে এল। একইভাবে এসএসসি একাদশ-দ্বাদশ শ্রেণির সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় দফার কাউন্সেলিং প্রক্রিয়া নিয়েও নয়া আপডেট মিলল। কবে হতে পারে?
নবম-দশমের শিক্ষক নিয়োগ নিয়ে ক্যালেন্ডার প্রকাশ করতে পারে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যম নিউজ ১৮ বাংলার প্রতিবেদনে জানানো হয়েছে, শীঘ্রই এসএসসি নবম-দশম শ্রেণির সহকারী শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। সেইসঙ্গে একটি ক্যালেন্ডারও প্রকাশ করতে পারে এসএসসি। তাতে উল্লেখ করা থাকবে যে কোন সময় ভেরিফিকেশন হবে, কাদের কবে নথি যাচাইয়ের প্রক্রিয়া চলবে। সেইসঙ্গে একাদশ-দ্বাদশ শ্রেণির সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিংয়েরও বিজ্ঞপ্তি এসএসসি শীঘ্রই জারি করে দিতে পারে বলে সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী, ইতিমধ্যে সেই বিজ্ঞপ্তি প্রকাশের তোড়জোড় শুরু করেছে এসএসসি। শূন্যপদ ধরে কাউন্সেলিংয়ের দিনক্ষণ ও সুপারিশপত্র প্রদানের বিষয়েও কমিশন জানাতে পারে বলে একটি মহলের তরফে দাবি করা হয়েছে।

SSC একাদশ-দ্বাদশ শ্রেণির দ্বিতীয় দফার কাউন্সেলিং হবে?
যদিও বিষয়টি নিয়ে আপাতত এসএসসির তরফে কিছু জানানো হয়নি। সোমবার এসএসসির তরফে একটি নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে জানানো হয়েছে যে আগামী ১০ মার্চ সুপারিশপত্র প্রদান করা হবে ৪৯ জন কর্মশিক্ষা শিক্ষককে। তবে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষকদের দ্বিতীয় দফার কাউন্সেলিং নিয়ে কোনও উচ্চবাচ্য করা হয়নি। গত ২৪ নভেম্বর এবং ২৫ নভেম্বর প্রথম দফায় একাদশ-দ্বাদশের কাউন্সেলিং হয়েছে। তাতে ডাক পড়েছিল প্রায় ২০০ জনের। যা মোট শূন্যপদের (প্রায় ১২,৫০০) তুলনায় নগণ্য। বাকিদের কবে কাউন্সেলিং হবে, তা নিয়ে হতাশা বাড়ছে মেধাতালিকায় ঠাঁই পাওয়া প্রার্থীদের।
SSC নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের কী হবে?
আর নবম-দশম শ্রেণির ক্ষেত্রে তো মেধাতালিকা এখন বহু দূরে আছে। কারণ স্রেফ লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। তারপর একটি তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে জানানো হয়েছে যে কারা কারা ভেরিফিকেশনে ডাক পেয়েছেন। কিন্তু ভেরিফিকেশনের প্রক্রিয়া ঝুলে আছে। তারপর তো প্রার্থীদের ইন্টারভিউ এবং ডেমোস্ট্রেশন হবে। সেটার ভিত্তিতে চূড়ান্ত মেধাতালিকা বা প্যানেল প্রকাশ করবে এসএসসি। তারপর সুপারিশপত্র মিলবে। শেষে দেওয়া হবে নিয়োগপত্র। ফলে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শেষ হতে এখনও অনেকটা সময় লাগবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
SSC ক্লার্ক ও গ্রুপ ডি নিয়োগের পরীক্ষা
সেটা কতদিন, তা অবশ্য এসএসসির তরফে জানানো হয়নি। রবিবার (১ মার্চ) এসএসসি গ্রুপ ‘সি’ বা ক্লার্ক নিয়োগের লিখিত পরীক্ষা নেওয়া হয়েছে। আগামী রবিবার (৮ মার্চ) গ্রুপ ‘ডি’ নিয়োগের লিখিত পরীক্ষা নেওয়া হবে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


