SSC SLST 2 and WB Police Recruitment: SSC SLST2-তে OBC-র ক্ষেত্রে কী হবে? পুজোর আগে পুলিশে চাকরি চেয়ে কলকাতায় মিছিল

SSC SLST 2 and WB Police Recruitment: স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) দ্বিতীয় এসএলএসটি পরীক্ষা নিয়ে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তারইমধ্যে পুলিশে চাকরির দাবিতে কলকাতার রাস্তায় নামলেন চাকরিপ্রার্থীরা।

Published on: Aug 31, 2026, 14:57:40 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

SSC SLST 2 and WB Police Recruitment: ২০২৭ সালের ৩১ মে - এসএসসি দ্বিতীয় এসএলএসটি নিয়োগের চূড়ান্ত সমসসীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সচিন সচদেবার ডিভিশন বেঞ্চ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে (দ্বিতীয় SLST) শেষবারের মতো ‘এক্সটেনশন’ দেওয়া হচ্ছে। এরপর আর দ্বিতীয় এসএলএসটির সময়সীমা বাড়ানো হবে না। ফলে ২০২৭ সালের ৩১ মে'র মধ্যে এসএসসিকে নিয়োগ শেষ করতেই হবে। তবে ওবিসি (সাত শতাংশ নাকি ১৭ শতাংশ), গ্রুপ 'সি' ও গ্রুপ 'ডি'-র মতো বিষয়ে কোনওরকম হস্তক্ষেপ করেনি শীর্ষ আদালত।

'যোগ্য' চাকরিপ্রার্থীদের চাকরি থাকছে আগামী ৩১ মে পর্যন্ত। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
'যোগ্য' চাকরিপ্রার্থীদের চাকরি থাকছে আগামী ৩১ মে পর্যন্ত। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

SSC-র সময়সীমা একেবারে বেঁধে দেওয়া হয়েছে

সেই পরিস্থিতিতে আগামী ৩১ মে পর্যন্ত ‘যোগ্য’ (২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় চিহ্নিতভাবে দাগি প্রার্থী ছাড়া অন্যান্য প্রার্থীরা) শিক্ষক-শিক্ষিকরা চাকরি করতে পারবেন। বেতনও পাবেন। একটি অংশের তরফে দাবি করা হয়েছিল, নিয়োগের যে ডেডলাইন দেওয়া হচ্ছে, সেটা বাড়িয়ে গ্রীষ্মকালীন ছুটির পর পর্যন্ত করে দেওয়া হোক। তবে সেই আর্জি গৃহীত হয়নি। ৩১ মে পর্যন্ত নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের সময় দেওয়া হয়েছে এসএসসিকে।

আরও পড়ুন: Rain Forecast: বঙ্গোপসাগরে নিম্নচাপের থাবা! আজ তুমুল বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় বিরাট দুর্যোগ?

কলকাতার রাস্তায় চাকরিপ্রার্থীদের মিছিল

আর এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের সেই রায়ের মধ্যেই আজ কলকাতার রাজপথে প্রতিবাদে নেমেছেন পুলিশ নিয়োগের চাকরিপ্রার্থীরা। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল এগিয়ে যেতে থাকে। এক চাকরিপ্রার্থী বলেছেন, ‘আমরা ২০২৪ সালে পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়েছে। এখনও পর্যন্ত মেরিট লিস্ট প্রকাশ করা হয়নি। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ইন্টারভিউ দিয়েছি। সাতদিনের মধ্যে আমাদের মেরিট লিস্ট প্রকাশ করতে হবে। আর পুজোর আগে আমাদের জয়েনিং করাতে হবে।’

আরও পড়ুন: Bengal Industrial Projects Update: বাংলায় ১,৬০০ কোটি ঢালছে নেওয়াটিয়া, IT-র জন্য আরও জমি LTM-কে, আদানির নজরে কল্যাণী

‘ফাইনাল মেরিট লিস্ট কি ভিআইপি? দেখা পাওয়া এত কঠিন কেন?’

অপর এক চাকরিপ্রার্থী দাবি করেছেন, 'সেপ্টেম্বরের মধ্যে যাতে নিয়োগ করা হয়, সেই আর্জি জানাচ্ছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। পুজোর আগেই আমাদের নিয়োগ করতে হবে।' একইসুরে ‘ফাইনাল মেরিট লিস্ট কি ভিআইপি? দেখা পাওয়া এত কঠিন কেন?’ পোস্টার নিয়ে আসা এক চাকরিপ্রার্থী বলেন, ‘আমাদের রেজাল্ট দ্রুত প্রকাশ করতে হবে।’

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More