State Basketball Championship Prize: রবিবার শুরু ৪৫ তম সিনিয়র স্টেট বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ, কত বিভাগে কত পুরস্কার?
State Basketball Championship Prize: আগামী রবিবার কলকাতায় শুরু হচ্ছে ৪৫ তম সিনিয়র স্টেট বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ। আয়োজক বড়িশা অ্যাথলেটিক ক্লাব ৭৫ তম বর্ষ বা প্ল্যাটিনাম জুবিলি উদযাপন করছে।
Published on: Nov 27, 2026, 20:49:18 IST
By
HT Bangla
Share via
Copy link
State Basketball Championship 2026 Prize: আগামী রবিবার কলকাতায় শুরু হচ্ছে ৪৫ তম সিনিয়র স্টেট বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ। আয়োজক বড়িশা অ্যাথলেটিক ক্লাব ৭৫ তম বর্ষ বা প্ল্যাটিনাম জুবিলি উদযাপন করছে। আয়োজকদের সূত্রে জানা গিয়েছে, এবারের চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলা—উভয় বিভাগেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উল্লেখযোগ্য সংখ্যক দল অংশ নিচ্ছে।
রবিবার কলকাতায় শুরু হচ্ছে ৪৫ তম সিনিয়র স্টেট বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ।
পুরুষ বিভাগে মোট ২২টি দল লড়াইয়ে নামবে, যার মধ্যে রয়েছে ৪টি ডিপার্টমেন্টাল দল, ১০টি ক্লাব দল এবং ৮টি জেলা দল। অন্যদিকে, মহিলা বিভাগে অংশ নেবে মোট ১৪টি দল। এই তালিকায় রয়েছে ২টি ডিপার্টমেন্টাল দল, ৩টি জেলা দল এবং ৯টি ক্লাব দল। ক্লাব, জেলা ও ডিপার্টমেন্টাল দলের এই সমন্বয় প্রতিযোগিতার মান এবং প্রতিদ্বন্দ্বিতার মাত্রা আরও বাড়িয়ে তুলবে বলে মনে করছেন ক্রীড়া সংশ্লিষ্ট মহল।
প্রতিযোগিতার উত্তেজনা আরও বাড়িয়ে দিতে সেরা পারফর্মারদের জন্য নগদ অর্থ ও বিশেষ পুরস্কারের ঘোষণা করেছেন আয়োজকরা। পুরুষ ও মহিলা- উভয় বিভাগেই প্রথম তিন স্থানে থাকা দলকে ট্রফির পাশাপাশি যথাক্রমে ২৫,০০০ টাকা, ২০,০০০ টাকা এবং ১৫,০০০ টাকা নগদ পুরস্কার দেওয়া হবে।
শুধু দলগত সাফল্য নয়, ব্যক্তিগত নৈপুণ্যের জন্যও থাকছে বিশেষ পুরস্কার। পুরুষ ও মহিলা—উভয় বিভাগের ফাইনালে সেরা খেলোয়াড়কে ৫,০০০ টাকা নগদ অর্থ এবং একটি করে মোটরসাইকেল প্রদান করা হবে। পাশাপাশি পুরো টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পাবেন ১০,০০০ টাকার পুরস্কার। এছাড়া কোয়ার্টার ফাইনাল পর্ব থেকে প্রতিটি ম্যাচেই ম্যাচের সেরার জন্য নগদ অর্থ পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে, যা খেলোয়াড়দের আরও উজ্জীবিত করবে বলে আশা করা হচ্ছে।
টুর্নামেন্টের প্রস্তুতি ও উদ্দেশ্য প্রসঙ্গে আয়োজক কমিটির সম্পাদক সুদীপ চট্টোপাধ্যায় বলেন, বাংলার বাস্কেটবলের ইতিহাসে বড়িশা অ্যাথলেটিক ক্লাব বরাবরই একটি পরিচিত ও গুরুত্বপূর্ণ নাম। এত বড় পরিসরে এই চ্যাম্পিয়নশিপ আয়োজনের মূল লক্ষ্য হল, নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করা এবং তরুণদের এই খেলার প্রতি আরও সক্রিয়ভাবে আগ্রহী করে তোলা।
Home/Bengal/State Basketball Championship Prize: রবিবার শুরু ৪৫ তম সিনিয়র স্টেট বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ, কত বিভাগে কত পুরস্কার?