Suvendu on Durga Puja AD Row: সরকারি অ্যাডে দেবী দুর্গার ১১ হাত! ক্ষমা চাইলেন শুভেন্দু, বললেন সতর্ক করা হয়েছে

Suvendu on Durga Puja AD Row: দুর্গাপুজোর ত্রুটিপূর্ণ সরকারি বিজ্ঞাপন নিয়ে চরম বিতর্ক হয়েছে। তা নিয়ে ক্ষমা চেয়ে নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ সকালে সরকারি বিজ্ঞাপন নিয়ে বিতর্ক শুরু হয়।

Published on: Sep 7, 2026, 19:21:16 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Suvendu on Durga Puja AD Row: দুর্গাপুজোর ত্রুটিপূর্ণ সরকারি বিজ্ঞাপনের জন্য ক্ষমা চেয়ে নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার মিলন মেলা প্রাঙ্গণে দুর্গাপুজোর প্রস্তুতি ও সমন্বয় বৈঠকের মধ্যেই একেবারে স্পষ্টভাষায় মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রথমেই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আজ একটা ক্রটিপূর্ণ বিজ্ঞাপন সকালবেলা বেরিয়েছিল। আমি এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। যাঁরা এই ত্রুটিপূর্ণ বিজ্ঞাপন দিয়েছেন, তাঁদের সতর্ক করা হয়েছে। পরবর্তীকালে সরকার এই বিষয়ে যত্নবান থাকবে - এ বিষয়ে আমি প্রথমেই বলে দিতে চাই।’

দুর্গাপুজোর ত্রুটিপূর্ণ সরকারি বিজ্ঞাপন নিয়ে চরম বিতর্ক হয়েছে। তা নিয়ে ক্ষমা চেয়ে নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। (ছবি সৌজন্যে পিটিআই)
দুর্গাপুজোর ত্রুটিপূর্ণ সরকারি বিজ্ঞাপন নিয়ে চরম বিতর্ক হয়েছে। তা নিয়ে ক্ষমা চেয়ে নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। (ছবি সৌজন্যে পিটিআই)

বিজ্ঞাপনে বাঁ-দিকে ৫টি হাত, ডানহাতে ৪টি হাত

আর যে সরকারি বিজ্ঞাপনের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী সেই কথা বলেছেন, তা আজ সকালে প্রকাশিত হয়। দুর্গাপুজোর সমন্বয় বৈঠকের প্রেক্ষিতে সেই বিজ্ঞাপন দেওয়া হয় রাজ্য সরকারের তরফে। ছিল মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছিল। ব্যবহার করা হয় পশ্চিমবঙ্গ সরকারের লোগোও। কিন্তু সেখানে দেবী দুর্গার যে ছবি ছিল, তাতে দেখা যায় যে ১১টি হাত আছে। ডানদিকে রয়েছে চারটি হাত। আর বাঁ-দিকে পাঁচটি হাত আছে। তা নিয়ে শুরু হয় বিতর্ক।

আরও পড়ুন: Bengal Durga Puja 2026 Rules: পুজোয় ১ লাখ টাকা অনুদানের ঘোষণা শুভেন্দুর! করলেন আবেদনও, অষ্টমীতে মদ বিক্রি বন্ধ

'দশভূজা কীভাবে একাদশভূজা হলেন?', আক্রমণ করেন কুণাল

বেলেঘাটার বিধায়ক তথা কালীঘাট তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ বলেন, 'থিম হবে না, বিকৃত হবে না.. গাদাখানেক হুমকি ও আচরণবিধি তো দেখলাম। কিন্তু সরকারি বিজ্ঞাপনে মায়ের ১১টি হাত হল কী করে? দশভূজা ২০২৬ সালে একাদশভূজা হয়ে গেলেন কোন শাস্ত্র অনুসারে?'

আরও পড়ুন: Meat :‘দুর্গাপুজোর নবমী, দশমীর প্রসাদ হল মাংস,কোনও নাক গলানো…’,বাগেশ্বর বাবা ইস্যুতে শমীকের পর এবার মোদীর উপদেষ্টা সরব

বাড়তি হাত দেওয়া হয়েছে, কারণ….কটাক্ষ শতরূপের

একইসুরে সিপিআইএম নেতা শতরূপ ঘোষ বলেন, ‘একটা চমৎকার সরকারি বিজ্ঞাপন! এখানে মা দুর্গার ১১টা হাত। দেবতাদের পক্ষ থেকে দুর্গাকে দশ হাতে অস্ত্র দেওয়া হয়েছিল অসুর বধের জন্য। আর বিজেপি সরকারের পক্ষ থেকে ঠাকুরকে একটা এক্সট্রা হাত দেওয়া হয়েছে, পুজোর সময় বাঙালির ওপর কেউ নিরামিষ খাওয়ার ফতোয়া জারি করতে এলে তাকে কানের গোড়ায় থাবড়া মেরে প্যাণ্ডেল এবং বাংলা থেকে বের করে দেওয়ার জন্য।’

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More