Suvendu Govt on WB Scam: শিক্ষা-সহ ৩ দফতরের ‘দুর্নীতিগ্রস্ত’ অফিসারদের খারাপ সময় শুরু, অ্যাকশন শুভেন্দুর
Suvendu Govt on WB Scam: শিক্ষা দফতর-সহ তিনটি দফতরের ‘দুর্নীতিগ্রস্ত’ অফিসারদের খারাপ সময় শুরু। অ্যাকশন নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
Suvendu Govt on WB Scam: তিন দফতরের দুর্নীতিগ্রস্ত অফিসারদের বিরুদ্ধে তদন্তের জন্য সিবিআইকে অনুমতি দিল রাজ্য সরকার। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, যে সমস্ত আধিকারিকরা দুর্নীতিগ্রস্ত, তাঁদের বিরুদ্ধে মামলা চালানোর জন্য বা চার্জশিট দেওয়ার জন্য সিবিআই বা আদালত অন্যান্য তদন্তকারী সংস্থাকে অনুমতি নিতে হত। সেরকমইভাবে বছরের পর বছর পর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেই সবুজ সংকেত দিত না। কিন্তু তাঁর সরকার ক্ষমতায় এসেই শিক্ষা দফতরের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (এসএসসি নিয়োগ দুর্নীতি-সহ বিভিন্ন দুর্নীতি মামলা) অভিযুক্ত আধিকারিক, পুর দফতরের পুরনিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত অফিসার ও সমবায় দফতরের ‘দুর্নীতিগ্রস্ত’ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলার জন্য সিবিআইকে ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে।

‘অ্যাকশন’ হবে আরও, হুংকার শুভেন্দুর
আর তাঁর ‘অ্যাকশন’ যে সেখানেই থামছে না, তা স্পষ্ট করে দিয়েছেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, ‘প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা হবে। আপনারা দেখতে পাবেন কয়েকদিনের মধ্যে। আগামী ক্যাবিনেটে হয়তো এ বিষয়ে আমরা কিছু সিদ্ধান্ত নেব।’
(বিস্তারিত পরে আসছে)
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


