Suvendu Adhikari Nandigram Vote Final: ১৯৫৬ ভোটে মমতাকে হারিয়েছিলেন, সেই নন্দীগ্রামে এবার কত মার্জিনে জিতলেন শুভেন্দু?

Suvendu Adhikari Nandigram Vote: ২০২১ সালে এই কেন্দ্রের ওপর নজর ছিল গোটা দেশের। মাত্র ১৯৫৬ ভোটে এই আসন থেকে মমতাকে হারিয়ে দিয়েছিলেন শুভেন্দু। তৃণমূল এবার এই আসনে প্রার্থী করেছে দলবদল করে আসা পবিত্র করকে। এরই সঙ্গে এই আসনে এবার সংখ্যালঘু প্রার্থী দিয়েছে কংগ্রেস, আইএসএফ এবং আমজনতা উন্নয়ন পার্টি।

Published on: May 4, 2026, 06:56:07 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Suvendu Adhikari Nandigram Vote: পশ্চিমবঙ্গের রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ নাম হল নন্দীগ্রাম। এই নন্দীগ্রামের আন্দোলন থেকেই ক্রমে পায়ের তলার মাটি হারাতে শুরু করেছিল বামেরা। এই নন্দীগ্রামেরই বিদায়ী বিধায়ক শুভেন্দু অধিকারী। তাঁর দলবদলের ফলে বাংলার রাজনীতিতে হইচই পড়ে গিয়েছিল। ২০২১ সালে এই কেন্দ্রের ওপর নজর ছিল গোটা দেশের। মাত্র ১৯৫৬ ভোটে এই আসন থেকে মমতাকে হারিয়ে দিয়েছিলেন শুভেন্দু। এবারও শুভেন্দু নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়েছেন বিজেপির টিকিটে। তৃণমূল এবার এই আসনে প্রার্থী করেছে দলবদল করে আসা পবিত্র করকে। এরই সঙ্গে এই আসনে এবার সংখ্যালঘু প্রার্থী দিয়েছে কংগ্রেস, আইএসএফ এবং আমজনতা উন্নয়ন পার্টি।

নন্দীগ্রামে কি এবারও জিতছেন শুভেন্দু অধিকারী? (PTI)
নন্দীগ্রামে কি এবারও জিতছেন শুভেন্দু অধিকারী? (PTI)

নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনের লাইভ ফলাফল: প্রায় ১০ হাজার ভোটে জয়ী শুভেন্দু অধিকারী।

উল্লেখ্য, ২০১৬ সাল থেকে এই আসনে বিধায়ক শুভেন্দু অধিকারী। তার আগে ২০০৯ উপনির্বাচন থেকে এই আসনের বিধায়ক ছিলেন তৃণমূলেরই ফিরোজা বিবি। ২০১৬ সালে এই আসন থেকে ৬৭ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন শুভেন্দু। ২০২১ সালে তিনি এই আসনে পেয়েছিলেন ১,১০,৭৬৪ ভোট। আর মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন ১,০৮,৮০৮ ভোট। এই আসনে সিপিএম দাঁড় করিয়েছিলে মীনাক্ষী মুখোপাধ্যায়কে। তবে তিনি এখানে পেয়েছিলেন মাত্র ৬,২৬৭ ভোট।

২০২৪ সালের লোকসভার নিরিখে নন্দীগ্রামে বিজেপি এগিয়ে ছিল ৮২০০ ভোটে। এদিকে রিপোর্ট অনুযায়ী, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকা থেকে বাদ পড়া নামের প্রায় ৯৫.৫% সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের। এই আসনে এমনিতে মুসলিম ভোটার প্রায় ২৫ শতাংশ। প্রসঙ্গত, নন্দীগ্রাম বিধানসভায় দুটি ব্লক। নন্দীগ্রাম ১ ও নন্দীগ্রাম ২। নন্দীগ্রাম ১ ব্লক সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। আর নন্দীগ্রাম দুই ব্লক হিন্দু প্রভাবিত এলাকা।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More