Suvendu Adhikari Latest: রাজ্যে ১০০ দিনের কাজ থেকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কোন বার্তা CM শুভেন্দুর?

রাজ্যে ফের চালু হচ্ছে ১০০ দিনের কাজ।

Published on: May 25, 2026, 20:14:59 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রাজ্যে দুটি জেলাকে ছেড়ে বাকি সমস্ত জেলায় শুরু হতে চলেছে ১০০ দিনের কাজ। জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা ও মুর্শিদাবাদ জেলা বাদে বাকি সব জেলায় ১০০ দিনের কাজ শীঘ্রই শুরু হবে। একশো দিনের কাজ অর্থাৎ ভিবি জি-রামজি প্রকল্প (মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট) দ্রুত শুরু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

শুভেন্দু অধিকারী। (ফাইল ছবি, সৌজন্যে এএনআই)
শুভেন্দু অধিকারী। (ফাইল ছবি, সৌজন্যে এএনআই)

প্রসঙ্গত, রাজ্যের ৩৪টি দফতরের সচিবদের নিয়ে সোমবার নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠক থেকেই এই বার্তা তিনি দিয়েছেন। উল্লেখ্য, দক্ষিণ ২৪ পরগনা ও মুর্শিদাবাদ জেলা থেকে পূর্ববর্তী সরকারের আমলে সবথেকে বেশি দুর্নীতির অভিযোগ উঠেছিল ১০০ দিনের কাজ নিয়ে। রিপোর্ট বলছে, ওই অভিযোগগুলি খতিয়ে দেখার কাজ চলায় আপাতত ওই ২ জেলায় এই ১০০ দিনের কাজের প্রকল্প আপাতত বন্ধ রয়েছে। তবে রাজ্যের বাকি জেলায় এই কাজ শুরু হয়ে যাবে। মিডিয়া রিপোর্ট বলছে, বৈঠকে ঘাটাল মাস্টারপ্ল্যান সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। রিপোর্টে দাবি করা হচ্ছে, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ঘাটাল মাস্টারপ্ল্যান কেন্দ্র ও রাজ্যের যৌথ সহযোগিতায় রূপায়িত করা হতে পারে। সেক্ষেত্রে প্রকল্পের ৫০ শতাংশ টাকা রাজ্য দেবে, বাকি ৫০ শতাংশ টাকা কেন্দ্র দেবে। এমনভাবেই প্রকল্পের ভাবনা রয়েছে বলে খবর।

এছাড়াও জানা যাচ্ছে, আগামী ৬ জুন রাজ্যের বিভিন্ন দফতরের সচিবদের নিয়ে একটি বৈঠক করবেন শুভেন্দু অধিকারী। দফতরগুলির নিয়োগ নীতি পরিবর্তন সম্পর্কিত আলোচনা সেখানে হতে পারে বলে জানা যাচ্ছে।

সোমবারের বৈঠকে স্বাস্থ্য বিষয়েও আলোচনা হয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী বলে জানা গিয়েছে। এদিকে, আগামী ১১ জুন দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে। সেই বৈঠকে রাজ্যের তরফের অংশগ্রহণ নিয়েও প্রস্তুতি চলছে। এই হাইভোল্টেজ বৈঠকের আগে, রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, আর্থিক অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে বলে খবর। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে প্রথমবার এই নীতি আয়োগের বৈঠকে এবার যোগ দিতে চলেছেন শুভেন্দু অধিকারী।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More